• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

admin by admin
April 7, 2026
in সারা বাংলা
0
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা নানা দাবিতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মতিঝিল শাপলাচত্ত্বর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের ভোক্তাভোগী গ্রাহক ব্যানারে কয়েকশ আমানতকারী এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকালে আমানতকারীরা নানা স্লোগান দিতে থাকে। ‘তুমি কে আমি কে? আমানতকারী, আমানতকারী’, ‘অবৈধ হেয়ার কাট বাতিল কর, করতে হবে’, ‘অবৈধ হেয়ার কাট মানি না মানব না’, ‘হেয়ার কাট প্রত্যাহারে গভর্নরের সাক্ষাৎকার চাই’, ‘অনুদান নয় সঞ্চিত আমানতের মুনাফাসহ ১০০ শতাংশ ফেরত চাই’ এসব স্লোগান দিতে থাকে বিক্ষোভ কর্মসূচি পালনকারী আমানতকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া নৌশিন জাহান বলেন, “আমাদের অনেক ভাই কাফনের কাপড় পড়ে বিক্ষোভে অংশ নেন। নিজেদের টাকা ব্যাংকে রেখে আন্দোলন করতে হচ্ছে। এরচেয়ে আর কষ্টের কিছু নেই।”

চট্টগ্রাম থেকে আসা আমানতকারী রবিউল্লাহ রবি বলেন, “আমাদের জমানো টাকা আজ আমরা ফেরত পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত এই টাকা উঠাতে না পারব ততদিন এই আন্দোলন চলবে।”

তিনি বলেন, “ব্যাংকের টাকা রেখে আমরা কোনো অপরাধ করিনি। আমরা ব্যাংকে টাকা রেখে টাকা ফেরত পাচ্ছি না, এটাই আমাদের বড় কষ্ট।”

এক্সিম ব্যাংকের একজন গ্রাহক জানান, তিনি এসএমই খাতের একটি ছোট্ট ব্যবসা করেন। প্রতি মাসে অল্প অল্প করে জমিয়ে একটি ডিপিএস করেছিলেন। যা গত ডিসেম্বরেই মেয়াদ পূর্ণ হয়েছে। কিন্তু এখনো সেই টাকা উঠাতে পারেননি।

সোনারগাঁও থেকে আসা সোশ্যাল ইসলামী ব্যাংকের আরেক আমানতকারী বলেন, “জমি বিক্রির টাকা ঘরে রাখিনি ডাকাতের ভয়ে, তাই ব্যাংকে রেখেছিলাম। এখন দেখি ব্যাংকেই বড় ডাকাত! তাহলে আমরা কোথায় যাব?”

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আমানতকারীরা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ প্রত্যাহার এবং ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবি জানান।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

Next Post

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

Next Post
ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.