• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন বিষয়ে নারী আন্দোলনের দীর্ঘ দিনের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

admin by admin
April 7, 2026
in রাজনীতি
0
বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য আমেনা আহমেদের প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদের শোক বিবৃতি।

RelatedPosts

নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি ঃ

আমরা লক্ষ্য করলাম যে গতকাল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক- তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ করার জন্য নারী আন্দোলনের যে দীর্ঘদিনের দাবি ছিলো তা উপেক্ষা করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সংবিধানের সপ্তদশ সংশোধনী বাতিল না করে সেই একই নিয়মে রাজনৈতিক দলগুলোার মনোনয়নের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

বাংলাদেশের নারী আন্দোলন দীর্ঘদিন ধরে জবাবদিহিতা ও সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংরক্ষিত নারী আসনে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচনসহ নারী আসন ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু দুঃখজনকভাবে, সেই দাবি উপেক্ষা করে আবারও পরোক্ষ ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথকে দুর্বল করে।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্যের উপস্থিতি নারী সমাজের স্বার্থ ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং জনগণের কাছে তাদের দায়বদ্ধতা তৈরী করবে। অতীতের অভিজ্ঞতায় দেখা যায় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিধান থাকায় বেশিরভাগ ক্ষেত্রে যথাযথ নারী প্রতিনিধিত্ব হয় নি। নির্ধারিত নির্বাচনী এলাকা না থাকায় এবং জনগনের ভোটে সরাসরি নির্বাচিত না হওয়ায় জনগণ ও নারী প্রতিনিধিদের কাছে তাঁদের দায়বদ্ধতা থাকে না। এই কারণে বাংলাদেশ মহিলা পরিষদ সংসদে সংরক্ষিত নারী আসনে সরসরি নির্বাচনের দাবী জানিয়ে আসছে।

বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে এই তফসিল পুনর্বিবেচনার আহŸান জানাচ্ছে এবং সংবিধানের সপ্তদশ সংশোনী বাতিল করে নারী আসন ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি জোর দাবি জানাচ্ছে।

Previous Post

নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Next Post

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

Next Post
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে "জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ"

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.