• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় : শিবির সভাপতি

admin by admin
April 6, 2026
in রাজনীতি
0
ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় : শিবির সভাপতি

RelatedPosts

নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায়, যারা আগামীতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র কায়েমে সহযোগিতা করবে। যে রাষ্ট্রে মানুষ তার সমঅধিকার ভোগ করবে, মানুষের নিরাপত্তা থাকবে, মা-বোনেরা নির্বিঘ্নে রাস্তায় পথ চলতে পারবে। এমন রাষ্ট্র কায়েম করতে হলে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের এ রাষ্ট্রের হাল ধরতে হবে।

সোমবার (৬ এপ্রিল) দুুপুরে কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অডিটরিয়ামে মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্রশিবির মেধাবীদের সংগঠন, ছাত্রশিবির করার প্রথম শর্তই হচ্ছে তাকে ছাত্র হতে হবে, বিনয়ী হতে হবে। যে কেউ ছাত্রশিবির করতে পারে না।’

নুরুল ইসলাম আরো বলেন, ‘আমরা আল্লাহ তায়ালা কোরআনে যে নিদের্শনা দিয়েছেন এবং রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন সে আদর্শ আমরা মানুষের কাছে পৌছে দিচ্ছি। প্রতিষ্ঠার পর থেকে আজকে ছাত্রশিবির ৪৯ তম বছর পার করছে অনেক আত্মত্যাগ, সংগ্রাম ও জনশক্তির দায়বদ্ধতাই ইসলামী ছাত্রশিবিরকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে।
ছাত্রশিবির ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। জাতির সামগ্রিক উন্নতিতে কোনোও নেতা কাজ করেননি। এখন নতুনদের এগিয়ে আসতে হবে।’

কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.শফিকুল আলম হেলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক কাজী আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মো. মনির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিবিরের সভাপতি নুরুল ইসলাম প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টানা ৪ দফা বাড়ানোর পর কমল স্বর্ণের দাম

Next Post

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

Next Post
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.