• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

admin by admin
April 5, 2026
in সারা বাংলা
0
শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০-৮০০ পোশাক শ্রমিক।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

ঘটনাস্থলে পৌঁছে তারা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

সভা শেষে শ্রমিকদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এ সময় তিনি আরও বলেন, আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।

আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম।

অন্যদিকে, শ্রমিকদের পাওনা ‘আর্নড লিভ’ এর টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস ও আগামীকালের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তির নেতা কারাগারে

Next Post

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল, তবুও আক্ষেপ মায়ামির

Next Post
নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল, তবুও আক্ষেপ মায়ামির

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল, তবুও আক্ষেপ মায়ামির

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.