• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে আমেরিকা-ইসরায়েল

admin by admin
April 4, 2026
in আন্তর্জাতিক
0
ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে আমেরিকা-ইসরায়েল

RelatedPosts

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের ৪টি বিশালাকার তেল ট্যাংকার


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইরান–ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের দাবি, চলমান সংঘাতে দেশটির ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে লাখো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম।

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির অন্তত ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার মুখে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণাসংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। এতে বিপুলসংখ্যক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরানের দাবি, এসব হামলার উদ্দেশ্য দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করা।

এদিকে ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় গণমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে বৃহত্তর সামরিক অভিযানের অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তারা কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালায় না।

বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ঘটনায় তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোও লক্ষ্যবস্তু হতে পারে।এমন পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের শিক্ষা ও গবেষণা খাত এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কোরআনে যেসব নবী-রাসুলের নাম এসেছে

Next Post

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

Next Post
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.