• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাসব্যাপী ফ্রিতে কালজয়ী সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ

admin by admin
April 2, 2026
in বিনোদন
0
মাসব্যাপী ফ্রিতে কালজয়ী সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ

RelatedPosts

ছবি মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন এই বিউটি কুইন

সর্বস্ব জুড়ে তুমি

নৈঃরাগ


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার (আজ) থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে এই প্রদর্শনী চলবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরোনো কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আজ প্রদর্শিত হয় হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদা-কালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালি অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরণ পরিচালিত একটি রঙিন চলচ্চিত্র। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিনা খান।

২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদা-কালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আউলিয়ার দেশে সালিসি বৈঠক-সংসার ভাঙ্গনের খেলায় ইন্ধন যোগায় এই আউলিয়ারা

Next Post

ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী

Next Post
ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী

ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.