• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিরাতের দর্পণে মানবতার বার্তা

admin by admin
April 2, 2026
in অন্যান্য
0
সিরাতের দর্পণে মানবতার বার্তা

RelatedPosts

সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কবি নজরুল বাংলার শ্রেষ্ঠ সম্পদ : বাংলাদেশ ন্যাপ


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : রাসুল (সা.)-এর আখলাক বিষয়ক শিক্ষাগুলো সিরাতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নবী-আদর্শে নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম ইবাদত-বন্দেগি, মেহনত-মুজাহাদার পাশাপাশি উন্নত আখলাকেরও অধিকারী ছিলেন। সাম্য ও ভ্রাতৃত্ব, পরোপকার, অসুস্থের সেবা, আত্মীয়তার হক আদায় ইত্যাদি উত্তম গুণাবলি ছিল তাদের চরিত্রের ভূষণ। আর এই চরিত্রগুণ তারা আহরণ করেছিলেন সিরাতুন্নাবী থেকেই।

আবু জর গিফারি রা. একদিন একটি ডোরাকাটা সুন্দর চাদর গায়ে জড়িয়ে ‘রাবায়া’ নামক স্থানে বসেছিলেন। পাশে ঠিক একই মানের ও একই রংয়ের চাদর গায়ে তার গোলামও বসেছিল। এটা দেখে গোত্রের লোকেরা বলল, ওই চাদরটি যদি আপনি লুঙ্গি হিসেবে পরিধান করতেন তবে সুন্দর লাগত। তাকে অন্য একটি কাপড় দিলেও তো চলত।
আবু জর রা. বললেন, আমার একজন গোলাম ছিল, যাকে অনারব বলে একদিন কটূক্তি করেছিলাম। সে গিয়ে রাসুল (সা.) এর কাছে অভিযোগ করল। তখন রাসুল (সা.) আমাকে ডেকে বললেন, ‘হে আবু জর! তোমার মাঝে এখনো জাহেলিয়াতের রেশ রয়ে গেছে। যাদের আল্লাহ তোমাদের অধীন করেছেন, তারা তোমাদেরই ভাই।
অতএব তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরও তাই পরতে দিবে। সাধ্যাতীত কোনো কাজ তাদের ওপর চাপাবে না। পছন্দ না হলে বিক্রি করে দাও তবুও আল্লাহর মাখলুককে কষ্ট দিও না। (সহিহ বুখারি, হাদিস: ৩০)

আরেকটি ঘটনা, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. মসজিদে নববীতে ইতেকাফরত ছিলেন। এক আগন্তুক এসে সালাম দিয়ে তার সামনে বসল।
আগন্তুকের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ, কপালে পেরেশানির ভাজ। ইবনে আব্বাস রা. বললেন, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? আগন্তুক বলল, হে রাসুলুল্লাহর চাচাতো ভাই! অমুকের কাছে আমার কিছু ঋণ আছে। আর এই কবরে শায়িত মহামানবের ইজ্জতের কসম, তা আদায়ের সামর্থ্য আমার নেই। ইবনে আব্বাস রা. বললেন, আমি কি ঋণদাতার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলব? আগন্তুক সম্মতি দিলে তিনি জুতা পরে মসজিদ থেকে বের হতে উদ্যত হলেন। আগন্তুক বিস্ময়ভরা কণ্ঠে প্রশ্ন করল, জনাব! ইতেকাফের কথা কি ভুলে গেলেন? তিনি উত্তর দিলেন, না, ভুলিনি। এরপর অশ্রুসজল চোখে নবীজীর কবরের দিকে ইশারা করে বললেন, বেশি দিনের কথা নয়, আমি কবরে শায়িত মহামানবকে বলতে শুনেছি—যে তার ভাইয়ের কোনো প্রয়োজনে বের হয়ে তা পূরণ করল, তার এ আমল ১০ বছরের ইতেকাফের চেয়েও উত্তম। (তবারানি, হাদিস: ৭৩২২)

অতএব, সিরাতের এই শিক্ষাগুলো ইতিহাসের পাতায় সীমাবদ্ধ রাখার জন্য নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়নের জন্য। আমরা যদি নবীজীর আখলাককে নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে ব্যক্তি, সমাজ ও মানবসভ্যতা-সবই হয়ে উঠবে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণে ভরপুর। এই শিক্ষাই সিরাতের প্রকৃত বার্তা-মানুষ হও, মানবতার পাশে দাঁড়াও, আর আল্লাহর সন্তুষ্টির পথে জীবনকে গড়ে তোলো।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নবীন সংঘের নতুন কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন

Next Post

আউলিয়ার দেশে সালিসি বৈঠক-সংসার ভাঙ্গনের খেলায় ইন্ধন যোগায় এই আউলিয়ারা

Next Post
আউলিয়ার দেশে সালিসি বৈঠক-সংসার ভাঙ্গনের খেলায় ইন্ধন যোগায় এই আউলিয়ারা

আউলিয়ার দেশে সালিসি বৈঠক-সংসার ভাঙ্গনের খেলায় ইন্ধন যোগায় এই আউলিয়ারা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.