নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আজ এক বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা বয়ে নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দ্যরে প্রতীক। এ ধর্মীয় উৎসবের সাম্যের শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

