ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভারতের হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

admin by admin
March 16, 2026
in আন্তর্জাতিক
0
ভারতের হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোগীদের উদ্ধার করতে গিয়ে ওই ঘটনায় হাসপাতালের ১১জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

সোমবার সকালে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাত জন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।“

প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লাখ ভারতীয় টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস সংবাদ সংস্থা এএনআইকে জানান, “রাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত তিনটা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছাই আমি। সেই সময়ে বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লাগে, না কি অন্য কোনো কারণ ছিল।“

হাসপাতালে আগুন লাগার ঘটনা ভারতে নতুন নয়। তবে হাসপাতালে আগুন লেগে প্রাণহানির সব থেকে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল কলকাতার আমরি হাসপাতালে। ওই বেসরকারি হাসপাতালটির একটি ভবনে ২০১১ সালের নয়ই ডিসেম্বর রাতে আগুন লাগে, যাতে মৃত্যু হয় রোগী ও হাসপাতাল কর্মীসহ ৯২ জনের।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

Next Post

বিএনপি নিজেদের মতো করে সংস্কার করতে চায় : নাহিদ

Next Post
বিএনপি নিজেদের মতো করে সংস্কার করতে চায় : নাহিদ

বিএনপি নিজেদের মতো করে সংস্কার করতে চায় : নাহিদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.