• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাদকবিরোধী অভিযানে গিয়ে পিটুনির শিকার ২ পুলিশ সদস্য

admin by admin
March 15, 2026
in সারা বাংলা
0
মাদকবিরোধী অভিযানে গিয়ে পিটুনির শিকার ২ পুলিশ সদস্য

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে উত্তেজিত জনতার পিটুনির শিকার হয়েছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ও এক কনস্টেবল।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে থান কাপড় মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হলে তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীদের মারধরে এসআই মিজানসহ অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে অভিযানে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে থান কাপড় মার্কেট এলাকায় মারধরের একটি ঘটনা শোনা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক

Next Post

ঈদ রেসিপি : গরুর কড়াই গোস্ত

Next Post
ঈদ রেসিপি : গরুর কড়াই গোস্ত

ঈদ রেসিপি : গরুর কড়াই গোস্ত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.