• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দেশের মানুষ সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়: কৃষিমন্ত্রী

admin by admin
March 15, 2026
in মন্ত্রীকথন
0
দেশের মানুষ সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়: কৃষিমন্ত্রী

RelatedPosts

টক শো’ অনেক করেছি, এখন ‘ওয়ার্ক শো’ দরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

নিজস্ব প্রতিনিধি //

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচন হয়েছে এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন মানুষের প্রত্যাশা একটাই—আর অন্যায় দেখতে চায় না, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় ‘বিবেক’-সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সব সময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ, বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কুমিল্লায় এমন সৎ, যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ আরও জন্ম নিক।

করোনাভাইরাস মহামারির সময় টিপুর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মহামারির সেই কঠিন সময়ে যখন অনেকেই অসহায় হয়ে পড়েছিল, তখন মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেয়েছিল। কিন্তু টিপু এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’ মানুষের পাশে দাঁড়িয়েছিল ফেরেশতার মতো। জীবনঝুঁকির মধ্যেও তারা মানুষের সেবা করেছে।

মন্ত্রী বলেন, সে সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে, অসুস্থ বা মৃত স্বজনদের পাশে পরিবারের সদস্যরাও আসতে পারেননি। কিন্তু টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন। বাড়ি বাড়ি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। মানবতার এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।

এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Previous Post

ট্রল নিয়ে বিরক্ত শ্রাবন্তী, বললেন ‘একটা সীমা থাকা উচিত’

Next Post

ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য

Next Post
ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য

ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.