• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাভির বিস্ফোরক সাক্ষাৎকার:মেসির ফেরা আটকে দেন লাপোর্তা

admin by admin
March 10, 2026
in খেলাধুলা
0
জাভির বিস্ফোরক সাক্ষাৎকার:মেসির ফেরা আটকে দেন লাপোর্তা

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি ও বার্সেলোনা। ফুটবল বিশ্বের সবচেয়ে আবেগি এই সম্পর্কের বিচ্ছেদ হলেও একে ঘিরে পর্দার আড়ালের নাটকীয়তা যেন থামছেই না। ২০২৩ সালে ফুটবল জাদুকরের ন্যু ক্যাম্পে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত না হলেও ক্লাবটির নীতি-নির্ধারণী মহলে যে বড় ধরনের তোলপাড় চলেছিল, তার নতুন প্রমাণ মিললো এবার।

বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজের সাম্প্রতিক এক মন্তব্য সেই পুরোনো গুঞ্জনকে সত্যের কাছাকাছি নিয়ে এসেছে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার পথ শেষ মুহূর্তে বন্ধ করে দেন ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নিজেই। জাভির বিস্ফোরক এই সাক্ষাৎকার এসেছে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে।

স্প্যানিশ দৈনিক লা ভানগুয়ার্দিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, সে সময় মেসির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। এমনকি লা লিগা থেকেও এই ট্রান্সফারের অনুমোদন পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লাপোর্তার সিদ্ধান্তেই সেই প্রত্যাবর্তন থেমে যায়। জাভির মতে, ২০২৩ সালের জানুয়ারিতে কাতার বিশ্বকাপ জয়ের পরই মেসির সঙ্গে প্রথম যোগাযোগ শুরু হয়েছিল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। সেই সময় বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনায় তিনি উৎসাহী ছিলেন।

জাভির দাবি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছিল। তিনি নিজেই মেসিকে বলেছিলেন, সবকিছু ঠিক হলে প্রেসিডেন্টকে জানাবেন। এরপর শুরু হয় ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং মেসির বাবা হোর্হে মেসির মধ্যে আলোচনা।

জাভির মতে, সেই সময় লা লিগা থেকেও চুক্তির অনুমোদন পাওয়া গিয়েছিল। অর্থাৎ প্রশাসনিক বাধা ছিল না। তবে শেষ পর্যন্ত লাপোর্তাই পুরো পরিকল্পনা বাতিল করে দেন। লাপোর্তা তাকে সরাসরি জানিয়েছিলেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাভির ভাষায়, ‘লাপোর্তা আমাকে বলেছিলেন, যদি লিও ফিরে আসে তাহলে সে আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে।’ তিনি দাবি করেন, হঠাৎ করেই মেসি তার ফোন ধরা বন্ধ করে দেন। কারণ তাকে বলা হয়েছিল যে ফিরে আসা সম্ভব নয়। এরপর তিনি মেসির বাবা হোর্হের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তব হয়নি।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বার্সেলোনায় দীর্ঘদিন সতীর্থ ছিলেন জাভি ও মেসি। কিন্তু এই ঘটনার পর তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই ভুল বোঝাবুঝি কেটে গেছে বলে জানিয়েছেন জাভি। তিনি আরও দাবি করেছেন, ‘লিও মেসি আর কখনো বার্সেলোনায় ফিরবে না। কারণ লাপোর্তা সেটা চান না।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আজকের রাতটিও হতে পারে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত

Next Post

টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

Next Post
টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.