• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নেছারাবাদে অনুদানের তালিকা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১

admin by admin
March 9, 2026
in আইন ও আদালত
0
নেছারাবাদে অনুদানের তালিকা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১

RelatedPosts

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

এসবি’র পুলিশ সদস্য রুহুল আমিনের বিরুদ্ধে সুদের টাকা আদায়, বিদেশে লোক পাঠানো মামলায় ফাঁসানো ও নির্যাতনের অভিযোগ

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

আরিফ বিল্লাহ নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬নং দৈহারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লাবলু হাওলাদার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমি বেগম (৩১) বাদী হয়ে দৈহারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের সভাপতি কাওসার হাওলাদারকে প্রধান আসামি করে ৪জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং দৈহারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারি এলাকার আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে বেল্লাল মৃধার চায়ের দোকানে বসে লাবলু হাওলাদার কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুত করছিলেন।

এ সময় অভিযুক্ত জামায়াত নেতা কাওসার হাওলাদারের নাম তালিকার শেষের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে লাবলু হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে কাওসার হাওলাদারসহ নান্নু হাওলাদার, আনজিরা আক্তার বেবী ও আল আমিন হাওলাদার এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে কাওসার হাওলাদার হাতে থাকা কীটনাশকের কাচের বোতল ভেঙে লাবলু হাওলাদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথার মাঝ বরাবর গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মাথার ডান ও বাম পাশেও কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। লাবলু হাওলাদারের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত লাবলু হাওলাদারকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা কাওসার হাওলাদার বলেন, “সার ও কীটনাশক বিতরণের তালিকা তৈরির সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পাঁচজন মিলে আমাকে মারধর করে। আমি নিজেকে বাঁচাতে গিয়ে লাবলুকে ধাক্কা দিলে তিনি দোকানের ঝাঁপের ওপর পড়ে গিয়ে হয়তো মাথা কেটে গেছে। বর্তমানে আমিও পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।”

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Previous Post

‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এডাব-এর আলোচনা সভা’

Next Post

সোনা, টাকা ও ব্যবসায়িক মালপত্রে জাকাত নিরূপণ

Next Post
সোনা, টাকা ও ব্যবসায়িক মালপত্রে জাকাত নিরূপণ

সোনা, টাকা ও ব্যবসায়িক মালপত্রে জাকাত নিরূপণ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.