ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সেলিম প্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ পরিবারের

admin by admin
March 9, 2026
in আইন-আদালত
0
সেলিম প্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ পরিবারের

RelatedPosts

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

বিশেষ কায়দায় স্বর্ণের পেস্ট বহন মামলায় ২ চীনা নাগরিক রিমান্ডে

নিজেস্ব প্রতিনিধিঃ সম্প্রতি সেলিম প্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি, বাংলাদেশ নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে নানা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে অবহিত করা হয়েছে। সেই সাথে মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন করা হয়।

লিখিত আবেদনে বলা হয়, সেলিম প্রধানের বিরুদ্ধে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন মামলায় অভিযোগ করা হয়-সেলিম প্রধান নাকি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আর্থিক ও কৌশলগত সহায়তাকারী এবং রাজনৈতিক কর্মকাণ্ডের নির্দেশদাতা। সেলিম প্রধান আওয়ামী লীগসহ কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনদিন জড়িত ছিলেন না। তাছাড়া আওয়ামী লীগ সরকারের সময় তিনি চার বছর কারাভোগ করেছেন। যদি সে সত্যিই ওই দলের ঘনিষ্ঠ বা সংশ্লিষ্ট ব্যক্তি হতেন, তবে একই সরকারের আমলে তাকে কারাবরণ করতে হতো না। এতে প্রমাণ করে মামলার বিষয়টি ষড়যন্ত্রের একটি বড় অস্ত্র। তাছাড়া তিনি জুলাই আন্দোলনে = অংশগ্রহণ করেছেন ও জুলাই বিপ্লবের পর আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানো ও সহায়তার হাত বাড়িয়ে দেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীর সাথে চরম বিরোধের জের ধরে ব্যবসায়ী সেলিম প্রধানকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানিসহ জেল-জুলুমের শিকার হতে হয়েছে। বর্তমান সরকারের আমলেও আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে অভিযোগ তুলে সর্বশেষ তাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এদিকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে হয়রানি করা হচ্ছে বলে তার স্বজনসহ সংশ্লিষ্টরা অভিযোগ করেন।

এর এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ না জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে অবস্থান নেন সেলিম প্রধান। একইভাবে তার ছেলে পাপ্পা গাজীর সাথে বিরোধিতা দেখা দেয় সেলিম প্রধানের। সেই থেকে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ও প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। পরে সাবেক মন্ত্রী গাজীর লোকজন সেলিম প্রধানের বাড়ি ও প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেলে সাবেক মন্ত্রী গাজীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তবে তার সহযোগী ও অনুসারীরা তারা পেছন থেকে কলকাঠি নাড়ছে। যার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেলিম প্রধানের বিরুদ্ধে এক অদৃশ্য ছায়া কাজ করছে। এদিকে বর্তমানে আওয়ামী লীগের সাথে সখ্যতার ট্যাগ দিয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব কর্মকান্ডের মধ্য দিয়ে তার সাংবিধানিক ও আইনগত অধিকার, বিশেষত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রার্থী হিসেবে অংশগ্রহণের অধিকার হরণ করা হয়।

এ বিষয়ে সেলিম প্রধানের স্ত্রী ও রাশিয়ান নাগরিক আনা প্রধান বলেন, সাবেক মন্ত্রী গাজী ও তার লোকজনের বিরোধিতা করায় তৎকালীন সময়ে রূপগঞ্জের বাড়িঘরে ওরা হামলা চালায়। এখনো ঠিক তার লোকজন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। মূলত সাবেক মন্ত্রী গাজী ও তার লোকজনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমার স্বামী সেলিম প্রধানের জন্য কাল হয়েছে।

সুপ্রিম কোর্টের ও আসামিপক্ষের আইনজীবী সহিদুল ইসলাম বলেন, কিছু কুচক্রি মহল তার বিরুদ্ধে তিনটি মামলা দিয়েছে। সিসা মামলায় তিনি জামিনে আছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও দুটি রাজনৈতিক মামলা দেয়া হয়। সর্বশেষ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সাথে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা করেছে, যা সম্পূর্ণ মিথ্যা মামলা। মূলত তার জামিন আটকানোর জন্য এমন অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় তাকে জেলে প্রেরণ করা হয়। পরে ২০ অক্টোবর মাদকের মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি সেলিম প্রধানের জামিন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনের অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন। সেই থেকে এখন পামি তিনি জেলে রয়েছেন।

Previous Post

যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশে কত মানুষ নিহত বা আহত হয়েছেন?

Next Post

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল

Next Post
বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.