• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আবার মুখোমুখি রিয়াল-সিটি: আরবেলোয়ার চোখে রোমাঞ্চকর, গার্দিওলার কাছে অদ্ভুত

admin by admin
March 2, 2026
in খেলাধুলা
0
আবার মুখোমুখি রিয়াল-সিটি: আরবেলোয়ার চোখে রোমাঞ্চকর, গার্দিওলার কাছে অদ্ভুত

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : টানা পাঁচ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

পেপ গার্দিওলা সিটির কোচ হওয়ার পর কাকতালীয়ভাবে এই দ্বৈরথের সংখ্যা বেড়েছে। গত শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে আবারও দুই দলের লড়াই নির্ধারণ হয়েছে।

দুই দলের মধ্যে বারবার দেখা হওয়া ম্যানসিটি কোচ গার্দিওলার কাছে অদ্ভুত মনে হচ্ছে।
আর রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা করছেন।

আলবেরোয়ার বিশ্বাস, প্রতিপক্ষ দারুণ মানসম্পন্ন দল হওয়ায় এই দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

২০১৬ সালে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে পর থেকে ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল।

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট নিয়ে গার্দিওলার বলেন, ‘হ্যাঁ, এটা একটু অদ্ভুত।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার মতো প্রথম ড্রতে পড়ে যায়। এটা আমার কাছে অন্যরকম লাগছে। অন্যরা একমত হোক বা না হোক, আমি বলব এটা আলাদা।’

তিনি আরো বলেন, ‘ড্র তো ড্র-ই।
এর ফলে প্রতিপক্ষ হিসেবে মাদ্রিদ এলে আমরা কী করতে পারি?’

ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে উঠলে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। সেই পর্ব পার হলে সেমিফাইনালে তাদের সামনে পড়তে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

এ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি বলছি না যে রিয়াল মাদ্রিদ সহজ প্রতিপক্ষ। সবাই জানে তারা ভালো দল। কিন্তু বাকি যে দলগুলোর বিপক্ষে খেলবেন, আপনি যে কারো নাম বলুন, তাদের সবাই কঠিন।
পরের ধাপে যেতে হলে আপনাকে সেরা দলগুলোর বিপক্ষে জিততে হবে, নয়তো আপনি এর যোগ্য নন।’

এ দিকে এই মুহূর্তে লা লিগা নিয়ে ব্যস্ত রিয়াল। আজ রাতে গেতাফের বিপক্ষে খেলবে ইউরোপের সফলতম দলটি। তবে গতকাল সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সিটির বিপক্ষে লড়াই নিয়েই বেশি কথা বলতে হয়েছে রিয়াল কোচ আরবেলোয়াকে।

আরবেলোয়া বলেন, ‘দুটি অসাধারণ ক্লাবের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ হবে। প্রতিপক্ষ কঠিন হওয়ায় রিয়াল মাদ্রিদ ভক্তরা এই লড়াই উপভোগ করবে। এই ম্যাচের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা জানি। যখন সময় আসবে, আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।’

চ্যাম্পিয়নস লিগে এবার প্রথম পর্বেও একবার দেখা হয়েছিল এই দুই দলের। গত ডিসেম্বরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল সিটি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.