ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১২ মার্কিন যুদ্ধবিমান

admin by admin
February 25, 2026
in Uncategorized
0
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১২ মার্কিন যুদ্ধবিমান

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট,

চিকিৎসায় অগ্রাধিকার ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের আহ্বান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর অন্তত ১২টি শক্তিশালী স্টিলথ যুদ্ধবিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধবিমানগুলো ইসরাইলে পৌঁছায়। ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএনের বরাতে আনাদোলু এ খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার প্রায় এক ডজন (১২টি) এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করে। পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মূলত আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলায় সক্ষম।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে- শত্রু অঞ্চল ভেদ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা।ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান যদি কোনো পাল্টা হামলার চেষ্টা করে, তাহলে এই স্টিলথ যুদ্ধবিমানগুলো আকাশপথেই তা রুখে দিতে এবং প্রয়োজনে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে মূল ভূমিকা রাখবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন-এর বক্তৃতায় ইরানকে শক্তিশালী হুমকি হিসেবে উল্লেখ করেছেন এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা লাভ করতে দেয়া হবে না।একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। এর মধ্যে বড় বড় বিমানবাহী রণতরী এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে।

উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র কাতার ও বাহরাইনে তাদের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে এবং লেবাননে মার্কিন দূতাবাস থেকে অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।বিভিন্ন দেশ, যেমন জার্মানি, ভারত ও দক্ষিণ কোরিয়া ইরান থেকে নিজেদের নাগরিকদের বের হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে, যা সংকটের মধ্যে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনাও চলছে, যেখানে ইরান পরমাণু চুক্তি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছে, তবে বড় ক্ষেত্রে আলোচনায় আরও শর্ত তুলেছে। ইউএস-ইরান উত্তেজনা শুধু সামরিক হুমকি নয়; এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, হুমকিপূর্ণ পরমাণু কর্মসূচি ও বিভাজিত রাজনৈতিক অবস্থান নিয়েও সংঘর্ষ চলমান।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

এবার ছোট পর্দায় জেন অস্টেনের কালজয়ী গল্প ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’

Next Post

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

Next Post
জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.