• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাভারের আশুলিয়ায় শিশু গৃহকর্মী সামিয়া আক্তারের উপর নৃশংস নির্যাতনের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

admin by admin
February 24, 2026
in আইন ও আদালত
0
সাভারের আশুলিয়ায় শিশু গৃহকর্মী সামিয়া আক্তারের উপর নৃশংস নির্যাতনের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

RelatedPosts

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন মূল আসামি সহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি //

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর আয়োজনে জাতীয় ট্রেড ইউনিয়ন সংগঠন এবং বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে শিশু গৃহকর্মী সামিয়া আক্তারের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে গৃহকর্মী সামিয়া আক্তারের উপর চালানো নৃশংস নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীর জন্য উন্নত চিকিৎসা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গৃহকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও গৃহকর্মীর জন্য শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)- এর যুগ্ম সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট- এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মুরশিদা আক্তার, গৃহশ্রমিক জাতীয় ফোরাম এর সভাপতি জাকিয়া সুলতানা, ব্লাস্ট এর সিনিয়র আইনজীবী আমানুল্লাহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর সিনিয়র প্রোগ্রামে অফিসার মনিরুল কবির ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের পরিচালক এসকে মজিবুল হক প্রমূখ।

উল্লেখ্য, সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ১০ বছরের শিশু গৃহকর্মী সামিয়া আক্তারকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক চিকিৎসককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একজন, গ্রেপ্তারকৃত চিকিৎসকের স্ত্রী, এখনো পলাতক রয়েছেন।

Previous Post

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড.আজিম এর যোগদান

Next Post

রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টা , মামলা তুলে না নিলে বাদীর পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী

Next Post
রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টা , মামলা তুলে না নিলে বাদীর পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী

রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টা , মামলা তুলে না নিলে বাদীর পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.