নিজস্ব প্রতিনিধি //
ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দ্য সিটি গ্রাউন্ডে এমনই এক ঘটনা ঘটেছে আজ। পয়েন্ট ভাগাভাগিতে নিঃশেষের ম্যাচে নিয়ন্ত্রণ, ভিএআরে গোল বাতিল এবং শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট আদায়—অস্বস্থিকর এক যাত্রার রোমাঞ্চকর করে তুলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন তারকার পায়ের জাদুতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল।
রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্নে স্লটের দল। এ জয়ে টাইটেল রেসে এখনও নিজেদের অব্স্থান জানান দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৩ পয়েন্ট কম অ্যানফিল্ডের ক্লাবে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর রবিবার জয় লক্ষ্য নির্ধারণ করে নেমেছিল লিভারপুল। তবে প্রতিপক্ষের মাঠে ভালোই হ্যাপা পোহাতে হয় তাদের। অতিথিমুখে ১৮টি শট নেয় নটিংহ্যাম। বিপরীতে ১০টি শট ছিল অল রেডসদের। যদিও ১০টি শটের ৪টিই গোলমুখে ছিল। বড় সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল তারা।
সব ঠিকঠাক থাকলেও কাঙ্ক্ষিত গোলমুখে খুলেনি নির্ধারিত ৯০ মিনিটে। ৮৯ মিনিটে নটিংহ্যামের ডিফেন্ডার আয়না বল ক্লিয়ারেন্স করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। তার শট গিযে লাগে ম্যাক অ্যালিস্টারের গায়ে। সেটা শেষ পর্যন্ত জড়ায় নটিংহ্যামের জালে।
প্রথম দেখায় মনে হচ্ছিল বল অ্যালিস্টার পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়, ভিডিওতে স্পষ্ট দেখা যায় বল তার কনুইয়ে লাগে।
গোলের মিসের পর অবশ্য যোগ করা সময়ে অ্যালিস্টারই দলকে জয়ে ফেরান। যোগ করা সময়ের নবম মিনিটে ডমিনিক সোবসলাই মিডফিল্ড থেকে বক্সের বল পাঠান। সেখান থেকে জাল কাঁপান অ্যালিস্টার।

