• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যৌন হয়রানির অভিযোগ: বাংলাদেশ ক্রিকেটে মঞ্জুরুল নিষিদ্ধ

admin by admin
February 22, 2026
in খেলাধুলা
0
যৌন হয়রানির অভিযোগ: বাংলাদেশ ক্রিকেটে মঞ্জুরুল নিষিদ্ধ

RelatedPosts

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির চার অভিযোগের ‘দুটি প্রমাণিত’ হয়েছে সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। এই প্রেক্ষিতে, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ সব ধরনের সরাসরি ও পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রবিবার দুপুরে বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশগুলো তারা পর্যালোচনা করছে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজন মনে করলে আরও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছিলেন তিনি।

জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছিলেন তিনি। কোনো প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। গত ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। কমিটি জাহানারার চারটি অভিযোগ পর্যালোচনা করে, দুইটিতে কোনো প্রমাণ পাননি। বাকি দুটিতে প্রাথমিক প্রমাণ পেয়েছে।

মঞ্জুর আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, যা হয়রানি হিসেবে ধরার সুপারিশ করে রিপোর্ট দিয়েছে কমিটি। সেই হয়রানির অভিযোগেই বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ হলেন জাতীয় দলের সাবেক এই পেসার।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাতের খাবার ও সেহরিতে থাকুক তেল ছাড়া মুরগির মাংসের ঝোল

Next Post

গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

Next Post
গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.