• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আদাবরে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৫

admin by admin
February 22, 2026
in সারা বাংলা
0
আদাবরে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৫

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকার মুনসুরাবাদ হাউজিংয়ের একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাত নয়টার দিকে আবির এমব্রয়ডারি কারখানায় দেশীয় অস্ত্র নিয়ে ৮–১০ জনের একটি দল হামলা চালায়। এতে দুই শ্রমিক গুরুতর আহত হন।

এ ঘটনায় কারখানার মালিক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় ও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহান খাঁন রাসেল (৩০), মারুফ (৩৫), হাসান (২৩), মো. রায়হান (২২) ও মো. রোমান (২৪)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রোহান খাঁন রাসেল ওরফে কালা রাসেল স্থানীয় একটি সন্ত্রাসী দলের নেতা। তাঁর নেতৃত্বেই হামলা হয়েছে বলে অভিযোগ।

পুলিশের আবেদনে বলা হয়েছে, রাসেল আদাবর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। নির্বাচনের পর তাঁর দলের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

কারখানার শ্রমিকদের দাবি, শনিবার রাত পৌনে ১০টার দিকে কাজ শেষে বের হলে তাঁদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। শ্রমিকরা কারখানায় ফিরে গেলে হামলাকারীরা সামুরাই, চাপাতি ও ছুরি নিয়ে ভেতরে প্রবেশ করে। বাধা দিলে মো. তোফায়েল (২৮) ও হাফিজ আহমেদ (৪৪) নামের দুই কর্মীকে কুপিয়ে আহত করা হয়। তাঁদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে মধ্যরাতে শ্রমিকরা আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করে।

মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, রাজনৈতিক পটপরিবর্তন ও আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাঁদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাজধানীতে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ২ চাকরিজীবী নিহত

Next Post

ইফতারের সময় মহানবী (সা.) যেসব আমল করতেন

Next Post
ইফতারের সময় মহানবী (সা.) যেসব আমল করতেন

ইফতারের সময় মহানবী (সা.) যেসব আমল করতেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.