নিজস্ব প্রতিনিধি //
গাজিপুরে মশার কামড়ের জন্ জীবন অতিষ্ঠ, শীতের প্রভাব শেষে হতে চলছে।আর এর মাঝে মশার উপদ্রব শুরু হয়ে গেছে। ফাল্গুনের হাওয়া টানে বাড়ির, নদীনালা, ডোবা বা বিভিন্ন নোংরা জায়গায় পরিবর্তন হওয়ার কারণে,মশার বিস্তার ঘটছে। দিনের বেলায় যেমন, রাতের আঁধারে সাথে মশা যেন মৌমাছির ঝাঁকের মত ধরে বসে। এই মশার কারণে ছাত্র ছাত্রীরা ঠিক মত লেখা পড়া করতে পারছে না, তেমন মুসল্লিরা ঠিক মত নামাজ আদায় করতে পারছে না। গাজীপুর জেলার অনেক গ্রাম গুলো ঘুরে দেখা গেছে বাড়ির ডোবা নালা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে চলছে আর এখানে থাকা মশার বংশ বিস্তার ঘরের ভেতর প্রবেশ করছে। তাই সন্ধা নামার শুরুতে সবাই ঘরের জানালা, দরজা বন্ধ করছে। কেউ কেউ মশারী টাঙ্গিয়ে বসে আছে। আজ প্রথম রোজায় ইফতারি সময় এবং তারাবির নামাজের সময় অনেক মসজিদের ভেতর মশার কয়েল জ্বালাতে দেখা গেছে। এখনো গরমের সময় আসেনি তাই যেমন মশার উপদ্রব শুরু হয়েছে, তাতে সামনে বৃষ্টির সময় কি পরিস্থিতি হতে পারে। আগে থেকে মশা নিধণ না করলে ভবিষ্যৎ ডেঙ্গু ও মেলেরিয়া মত খারাপ অবস্থা পৌঁছাতে পারে।তাই দ্রুত মশা নিধন করার জন্য জরুরী ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করেন স্থানীয় লোকেরা।

