• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পিসিপি’র শ্রদ্ধা নিবেদন

admin by admin
February 21, 2026
in জাতীয়
0
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পিসিপি’র শ্রদ্ধা নিবেদন

RelatedPosts

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি //

স্বাধীনতার ৫৪ বছরেও বাহান্নর ভাষা আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটেনি : অমল ত্রিপুরা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা, সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপসী চাকমা ও ঢাকা শাখার সহ-সভাপতি বিজয় চাকমা, সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরাসহ পিসিপির নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ পাহাড়ি শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মুষ্টিবদ্ধ হাতে স্যালুট প্রদান করেন।

শহীদ মিনারে বিভিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় সাক্ষাৎকারে পিসিপি’র সভাপতি অমল ত্রিপুরা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের বাঙালি ভিন্ন ৫০টির অধিক জাতিসত্তা নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত। তাদের ভাষাগুলো সংরক্ষণের রাষ্ট্রীয়ভাবে তেমন কোন উদ্যোগ নেই। ফলে ধীরে ধীরে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে ৫টি জাতিসত্তার ভাষায় (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) প্রাক-প্রাথমিকে শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। কিন্তু এতে পর্যাপ্ত শিক্ষক নেই এবং নিয়োগ পাওয়া শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের কোন ব্যবস্থা করা হয়নি। ফলে অনেক শিক্ষক শিক্ষার্থীদের সঠিকভাবে বুঝিয়ে পড়াতে পারছে না।

ছাত্রনেতা অমল ত্রিপুরা, কেবল ৫টি জাতিসত্তার ভাষায় নয়, দেশের সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সকল জাতির ভাষা রক্ষণাবেক্ষণের দাবি জানান।

তিনি নিজ নিজ ভাষা-সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

এছাড়াও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মহানগর, খাগড়াছড়ি, রাঙামাটি জেলা ও বিভিন্ন উপজেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কমীরা।

Previous Post

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেরোভ একাডেমী অবফাইন আর্টসে ‘অমর একুশে’ বিশেষ ক্লাস অনুষ্ঠিত

Next Post

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Next Post
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.