• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বসন্ত বাতাসে শহরে চোখজুড়ানো উদাল ফুল

admin by admin
February 20, 2026
in সারা বাংলা
0
বসন্ত বাতাসে শহরে চোখজুড়ানো উদাল ফুল

RelatedPosts

শ্রীনগরে  শারদীয়  দুর্গাপূজা উপলক্ষে  পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্রীনগর থানা পুলিশ 

ছুটির দিনেও নিজ বাড়িতে রোগী দেখেন মন্ত্রী জাহিদ হোসেন

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন আগে মৌলভীবাজার শহরের প্রবীণ সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আবদুল মোতালিব শহরে দেখা একটি ফুলের পরিচয় জানতে চাইলেন। হঠাৎ ফুলটি দেখে তাঁর কাছে নতুন মনে হয়েছে। এক দিন পর তিনি নিজেই খোঁজখবর নিয়ে ফুলটির পরিচয় জানিয়ে দিলেন—উদাল ফুল।

ফুলটির নাম শুনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় গিয়ে দেখা যায়, একটি বাসার সীমানাপ্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়ানো উদালগাছটির পাতাশূন্য শাখা-প্রশাখাজুড়ে ফুটে আছে চোখজুড়ানো ফুল। কমলা-হলুদ রঙের ফুলমঞ্জরিতে ফাগুন মাসের রোদ মিশে গেছে। বসন্ত বাতাসের উচ্ছ্বাসে ভাসছে ফুল। একসময় পাহাড়ি এলাকায় সহজেই দেখা মিলেছে এই গাছের। কিন্তু এখন প্রকৃতিতে উদাল একটি ‘সংরক্ষিত’ গাছ।

মুসলিম কোয়ার্টারের উদালগাছটি বেশ লম্বা-চওড়া হয়ে গেছে। বাসার দালানকোঠা ছাড়িয়ে অনেক ওপরে উঠে গেছে। গাছটিতে উড়ে এসে বসছে দু–চারটি কাঠশালিক। তারা স্থির নয়, এ ডাল-ও ডাল করে উড়ে বেড়াচ্ছে। আসছে শালিক ও বুলবুলি। গাছের ওপরে কয়েকটি চিল অনেক সময় ধরে উড়ছে। মৌলভীবাজার শহরের পাঁচ-ছয়টি স্থানে উদালের দেখা মিলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আর কিছুদিন পর উদাল ফুল ঝরে যাবে। তখন গাছে ফল আসবে। সেই ফল ফেটে ফুলের মতো হয়ে যাবে, লাল রঙে ভেসে যাবে গাছটি। শহর ঘুরে আরও অন্তত তিনটি স্থানে উদালগাছে ফুল ফুটে থাকতে দেখা গেছে। তার একটি শহরের সৈয়দ মুজতবা আলী সড়কে মা ও শিশু মাতৃমঙ্গল হাসপাতালের পশ্চিমে, সড়কের উত্তর পাশে। ছোটখাটো সেই গাছটির পাতাহীন শাখা-প্রশাখার মাথায় ঝোপ ধরে ফুল ফুটেছে। এ রকম আরেকটি গাছে ফুলের দেখা মিলেছে, সেটি শহরের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি সড়কের প্রায় উত্তর প্রান্তে। একটি বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর আরও অনেক গাছের সঙ্গে বড় উদালগাছটি দাঁড়িয়ে আছে। গাছটির শাখা ভরে এখন হলুদ-সোনালি ফুলের মাখামাখি। নিচে সড়কের ওপর ঝরে পড়ছে অনেক পাপড়ি। শান্তিবাগ ওয়াকওয়েতেও একটি ছোট গাছে ফুল ফুটেছে। সৈয়দ আবদুল মোতালিব জানিয়েছেন, শহরের আরও কয়েকটি স্থানে তিনি উদাল ফুল দেখেছেন। এসব গাছের দু–একটা হয়তো কেউ শখ করে লাগিয়েছেন। কিছু প্রাকৃতিকভাবেই জন্মেছে, বেড়ে উঠেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, একটা সময় উদালগাছের বাকল থেকে পাওয়া আঁশ দিয়ে রশি তৈরি করে অনেকেই গেরস্থালির চাহিদা পূরণ করতেন। তবে এখন বন উজাড়সহ নানা কারণে গাছটি তার প্রাকৃতিক আবাসস্থল হারিয়েছে, খুব একটা দেখা পাওয়া যায় না। তবু শহর ও গ্রামে সব প্রতিকূলতা জয় করে টিকে আছে উদালগাছ। বসন্ত এলেই ফুল ও ফলের রঙে রাঙিয়ে তোলে প্রকৃতি।

Previous Post

ঢাকায় এক মাসেই মশা বেড়েছে ৪০%

Next Post

আধুনিক সংগীত শিল্পী পরিষদও বন্ধু মিউজিকের বর্ষপূর্তি

Next Post
আধুনিক সংগীত শিল্পী পরিষদও বন্ধু মিউজিকের বর্ষপূর্তি

আধুনিক সংগীত শিল্পী পরিষদও বন্ধু মিউজিকের বর্ষপূর্তি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.