ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

নতুন–পুরোনো মিলিয়ে বড় মন্ত্রিসভা

RelatedPosts

নিজস্ব প্রতিনিধি : গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্র পরিচালনার এই যাত্রায় তিন প্রজন্মের নেতাদের মিশেলে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। অনেকে জীবনে প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যাই বেশি। অনেকে বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে বেশি ভারী দায়িত্ব পেয়েছেন। আবার উৎসাহব্যঞ্জক নয়, এমন নামও মন্ত্রিসভায় আছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মন্ত্রিসভায় থাকাটা প্রত্যাশিত ছিল।

তবে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খান নতুন মন্ত্রিসভায় নেই। এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি ও আবদুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করার বিষয় আলোচনায় আছে বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, এ কারণে তাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা
উপরে বাঁ থেকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর; নিচে বাঁ থেকে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ


উপরে বাঁ থেকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রà