• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বগুড়া-৬ আসনে ৮ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

admin by admin
February 12, 2026
in রাজনীতি
0
বগুড়া-৬ আসনে ৮ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

RelatedPosts

গণতন্ত্রের সম্ভাবনাময় সূচনা, রাষ্ট্র গঠনের নতুন লড়াই

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপির ইশরাক হোসেন

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৮টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ১২,৯৯৫ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৬,১৯২ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র
সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১,৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১,০৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১,৮৩৪ এবং আবিদুর রহমান ১,০০৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১,০৭০ (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১,৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৫৭১ (আবিদুর রহমান ৬৬০) এবং সরকারি মোস্থাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১,৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

বগুড়া-৬ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শ’র নিচে সীমাবদ্ধ রয়েছে।

এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা থেকে গণনা শুরু হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, সাড়ে ৪টা পর্যন্তই এই আসনে ৭১.১৫ শতাংশ ভোট পড়েছিল।

বগুড়া সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফল পর্যায়ক্রমে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখনো শহরজুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

Previous Post

কত শতাংশ ভোট পড়ল, সর্বশেষ তথ্য জানালেন ইসি সচিব

Next Post

রংপুর-৩ : জি এম কাদেরের অবস্থান তৃতীয়, এগিয়ে জামায়াত

Next Post
রংপুর-৩ : জি এম কাদেরের অবস্থান তৃতীয়, এগিয়ে জামায়াত

রংপুর-৩ : জি এম কাদেরের অবস্থান তৃতীয়, এগিয়ে জামায়াত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.