• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : মাহ্দী আমিন

admin by admin
February 12, 2026
in রাজনীতি
0
নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : মাহ্দী আমিন

RelatedPosts

গণতন্ত্রের সম্ভাবনাময় সূচনা, রাষ্ট্র গঠনের নতুন লড়াই

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপির ইশরাক হোসেন

নিজস্ব প্রতিনিধি : বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন | ছবি : সংগৃহীত
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এমন আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

মাহ্দী আমিন অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গত রাত থেকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

তিনি দাবি করেন, বিএনপির বিজয় অনিবার্য জেনে অপপ্রয়াস চালানো হলেও তা সফল হবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মাহ্দী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনের জন্য অপেক্ষা করছিলেন।” তারেক রহমান আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

তিনি আরও বলেন, গত রাতে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। দৃশ্যমান জনসমাগম দিন শেষে পূর্ণাঙ্গ রূপ পাবে। জনগণের ভোটই গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেবে।

তবে তিনি উল্লেখ করেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ কয়েকটি এলাকায় কিছু অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণের গতি আশানুরূপ নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি ভোটগ্রহণ শেষ হওয়ার আগে যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত ভোট দিয়ে ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান জানান।

Previous Post

নৌকায় করে চর থেকে কেন্দ্রে আসছেন ভোটাররা

Next Post

ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা

Next Post
ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা

ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.