নিজস্ব প্রতিনিধিঃনবম পে-স্কেল সরকারি কর্মচারীদের প্রাপ্য ও ন্যায্য দাবী। ন্যায্য দাবী আদায়ে কর্মচারীরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছিলো সে মোতাবেকজাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিস কৃত নবম পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবিতে গত ০৬/০২/২০২৬ তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভূখা মিছিল চলাকালীন সময়ে কর্মচারীদের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত আক্রমণ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ এবং হামলার প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ ফেব্রুয়ারি বিকাল ৫.৩০ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে সভাপতি মোঃ আজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-
মোঃ মোজাফফর হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ রমিজ,, মোঃ মুনছুর আলী, হুমায়ুন কবির, মোঃ হেলাল উদ্দিন, আবুল হাশেম শান্তি, কামাল মল্লিক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ রিপন মিয়া, আব্দুস সালাম, আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্কাস, শিপন মিয়া, মোঃ মনির হোসেন, আব্দুর রব, মোঃ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ মামুন মোল্লা, মোঃ মাহবুব হোসেন সিকদার, মোঃ শাহ আলম, রুহুল কুদ্দুছ, শামীম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিন্টু, মোঃ তোফাজ্জল হোসেন নাজির, মোঃ আলাউদ্দিন, মোঃ সজিব মোঃ মোয়াজ্জেম হোসেন, আবুল হাসেম, আবুল কাশেম, মনোহর আলী, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল লিটন, মোঃ সেলিম, প্রচর সম্পাদক মোঃ লিটন, মোঃ রিয়াদ, সোহানুজ্জামান তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক মীনা আক্তার, নাসরিন আক্তার, কার্যকরী সদস্য মোঃ শিপন-২, আঈনুল ইসলাম, ওবায়দুর রহমান, মোঃ রমজান আলী রনিসহ শতাধিক উপস্থিত নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে নবম পে স্কেল প্রজ্ঞাপন কার্যকরের দাবিতে বক্তব্য রাখেন।

