• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

admin by admin
February 8, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
জাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

RelatedPosts

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্য নিয়াজ আহমদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

ভোটাধিকার : লায়ন মোঃ গনি মিয়া বাবুল


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসভবনে বেনামি একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে তার মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক প্যানেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে উদ্বেগ জানালে বিষয়টি আমলে নেয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হুমকির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

পিসিবিকে রাজি করাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান, আছেন বুলবুলও

Next Post

চারদিনের জন্য মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা নির্ধারণ

Next Post
চারদিনের জন্য মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা নির্ধারণ

চারদিনের জন্য মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা নির্ধারণ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.