• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সুদানে বাস্তুচ্যুতদের ওপর আরএসএফের ড্রোন হামলা, ৮ শিশুসহ নিহত ২৪

admin by admin
February 7, 2026
in আন্তর্জাতিক
0
সুদানে বাস্তুচ্যুতদের ওপর আরএসএফের ড্রোন হামলা, ৮ শিশুসহ নিহত ২৪

RelatedPosts

২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের দুই নবজাতকসহ আটজন শিশুও ছিল। খবর আল-জাজিরার।শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্কের এক বিবৃতিতে এ খবর জানায়।বিবৃতিতে বলা হয়, উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। সেসব হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন। এসব হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরদোফান রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সংশ্লিষ্ট একটি বহরও লক্ষ্যবস্তু হয়েছিল। তারা আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এই হামলাগুলো ঘটে এল-ওবেইদ ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত করা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। উম রাওয়াবায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকারে তিনটি ড্রোন হামলা চালানো হয়, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

‘ম্যায় হু না’র সিক্যুয়েলে পর্দায় ফিরছেন ফারাহ-শাহরুখ জুটি

Next Post

জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

Next Post
জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.