• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ

admin by admin
February 2, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ

RelatedPosts

শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

শুরু হলো ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’ এর ২৪তম আসর

বিশেষজ্ঞদের মতে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ ব্যাচ-২৬১ কে (স্প্রিং-২০২৬) নবীনবরণ অনুষ্ঠানে বরণ করে নেয়। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ এর যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “সাংবাদিকতা একটি শক্তিশালী পেশা, যা ইতিবাচক ও নেতিবাচক—দুভাবেই সমাজে প্রভাব ফেলতে পারে। দেশ ও মানুষের কল্যাণে এই পেশার যথাযথ ব্যবহারেই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা নিহিত।”

তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ হলেও এর ওপর পুরোপুরি নির্ভর না করে নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কারিকুলামের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে। নবীনদের এই যাত্রা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রস্তুতি।”

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ বলেন, “মানুষ যখন নিজের কমফোর্ট জোন থেকে বের হয়, তখনই তার জীবনের প্রকৃত সূচনা ঘটে।”

কমফোর্ট জোনে আবদ্ধ থাকলে সফলতা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনশেষে আমাদের সব কাজ দেশের ও মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত।”

বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম

তিনি বলেন, “সফলতার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য।”

অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে নতুন যোগদান করা ফারজানা ইয়াসমিন ও নাজমুন্নাহার উর্মিকে বরণ করে নেওয়া হয়। এছাড়া জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।

নবীনবরণ অনুষ্ঠান সমন্বয় করেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৫২-ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাদিয়া আফরিন নিঝুম ও মোমেনুল ইসলাম। পরে কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত : টিআইবি

Next Post

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ

Next Post
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.