• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পটুয়াখালীতে নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

admin by admin
February 1, 2026
in সারা বাংলা
0
পটুয়াখালীতে নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

RelatedPosts

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমিউনিস্ট বিপ্লবী নেতা প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্পণ

পে স্কেল বাস্তবায়নের কর্মসূচীতে নিরিহ, নিরস্ত্র গণকর্মচারীদের উপরপুলিশী হামলার প্রতিবাদে জরুরী সংবাদ সম্মেলন’’

সাবেক সাংসদ ও মন্ত্রী রমেশ চন্দ্র সেনেরমৃত্যুতে ঐক্য পরিষদের গভীর শোক প্রকাশ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে জানা যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আবু নাঈম গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়ে ছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উসকানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খানসহ (৩৭) সাত থেকে আটজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, শনিবার রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। এই হামলায় সাত থেকে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জায়েদ মাহমুদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদারকে (২৪) গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি

Next Post

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

Next Post
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.