ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা জিতলো বাংলাদেশ

admin by admin
January 25, 2026
in খেলাধুলা
0
মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা জিতলো বাংলাদেশ

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা।

ব্যাংককে রোববার (২৫ জানুয়ারি) সাবিনা-কৃষ্ণা-লিপির নৈপুণ্যে বাংলাদেশ ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে। হ্যাটট্রিক করেন সাবিনা ও লিপি।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা পঞ্চম ম্যাচ হেরে মালদ্বীপ পয়েন্টের খাতা খুলতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

ব্যাংককে বাংলাদেশকে চমকে দিয়ে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। সানিয়া ইব্রাহিমের টোকায় ঝিলির গ্লাভস ছুঁয়ে মাসুরা পারভীনের বেরিয়ে জালের দিকে ছুটছিল বল। মাসুরা কয়েক দফা চেষ্টা করেও বল ফেরাতে পারেননি।

একটু পরই দূরপাল্লার ফ্রি কিকে দারুণ এক গোল করে সমতায় ফেরান সাবিনা। এখান থেকেই বাংলাদেশের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর শুরু।

ম্যাচে বাংলাদেশ প্রথম লিড পায় ১৩ মিনিটে। মাসুরা পারভীনকে ফাউল করলে ফ্রিকিক পায় বাংলাদেশ। সাবিনা খাতুন আবার ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে করে ৩-১ করে। পরের মিনিটেই লিপি আক্তার ব্যবধান ৪-১ করেন। ১৮ মিনিটে লিপি নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম এবং নওশন গোল করলে বড় ব্যবধানে (৬-১) এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। একটু পরই মাতসুশিমা সুমাইয়া ব্যবধান আরও বাড়ান। পঞ্চম মিনিটে ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা।

একটু পর নিলুফা আক্তার নীলা দলকে দশম গোল উপহার দেন। ৩০ মিনিটে লিপি আক্তার হ্যাটট্রিক করেন। সাবিনার উৎস থেকে কৃষ্ণার দারুণ পাসে লিপি পায়ের টোকায় দলকে ১১তম গোল এনে দেন।

এরপর কৃষ্ণাও গোল পান। ডান পায়ের শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। কৃষ্ণার পর অভিষেক গোল করেন মেহেরুনও। ৩৬ মিনিটে মাসুরা পারভীন গোলকিপারের ফাঁক দিয়ে দলকে ১৪তম গোল এনে দেন।

শেষ দিকে এসে মালদ্বীপের মারিয়া এক গোল শোধ দিলেও বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তারা। ততক্ষণে প্রথম আসরের শিরোপা জয়ের উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এসেছিল এই সাফল্য। এবার সেই সাবিনার নেতৃত্বে বাংলাদেশ জিতলো সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা।

টানা তিনটি সাফের শিরোপা ঘরে আসলো সাবিনা খাতুনের নেতৃত্বে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নিশো-মেহজাবীন জুটি বাঁধছেন বড় পর্দায়

Next Post

হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন : জামায়াত ইসলামী

Next Post
হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন : জামায়াত ইসলামী

হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন : জামায়াত ইসলামী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.