ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

admin by admin
January 24, 2026
in রাজনীতি
0
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় চেয়ারম্যানকে বরণে প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধসহ, জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শেষ মুহূর্তে প্রস্তুত মঞ্চসহ পুরো রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ। চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন। এছাড়া মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে হোটেল র‌্যাডিসন ব্লু, জনসভাস্থল ও সড়কপথে ফেনী সফরকালীন শহর থেকে জেলার সীমান্তবর্তী মিরসরাই পর্যন্ত নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

সমাবেশকে ঘিরে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্দর নগরী জুড়ে সাজ সাজ রব। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকার মূল সড়ক থেকে অলিগলি। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে। তারেক রহমানকে বরণে প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। দলের নেতাদের আশা, সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তারপরের অংশে সমাবেশে যোগ দেওয়া কর্মীরা থাকবেন।

বিশাল পলোগ্রাউন্ড মাঠের পশ্চিম দিকে ৬০ ফুট প্রস্থ, ১০০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট উচ্চতায় ৬ হাজার বর্গফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে ঢাকা থেকে আগত ৩০জন ও স্থানীয় নেতৃবৃন্দের ৬০ জনসহ মোট ৯০ জন বসার ব্যবস্থা থাকবে। মঞ্চের চতুর্দিকে ৩ স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল পোডিয়াম সুরক্ষিত করা হয়েছে। ৩ শ’ মাইকের মধ্যে সভাস্থল ছাড়াও পূর্বদিকে নিউমার্কেট, দক্ষিণ-পশ্চিমে দেওয়ানহাট মোড় ও উত্তরে ইস্পাহানী মোড় পর্যন্ত সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।এদিকে তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোনো বস্তু প্রদর্শন, প্ল্যাকার্ড বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, ‘আমরা আশা করি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত।’

বিএনপির ঘাঁটি ও স্মৃতিবিজড়িত চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ। ঐতিহাসিক এ মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী।চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিবেন।

সর্বশেষ ২০১২ সালে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মায়ের পছন্দের সেই মাঠে এবার আসছেন তারই সন্তান দলের নতুন চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ২১ বছর আগে ২০০৫ সালের মে মাসে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। ওইসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে আসেন ২০০৫ সালের ৬ মে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন

Next Post

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা

Next Post
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.