ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গ্রিনল্যান্ড বিতর্কে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির

admin by admin
January 22, 2026
in খেলাধুলা
0
গ্রিনল্যান্ড বিতর্কে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র পাঁচ মাস বাকি। তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে ঘিরে যেখানে প্রস্তুতির শেষ ধাপে ব্যস্ত ফিফা, ঠিক তখনই এক অপ্রত্যাশিত রাজনৈতিক ঝড়ে কাঁপছে পুরো টুর্নামেন্ট। জার্মানিতে উঠেছে বিশ্বকাপ বয়কটের প্রস্তাব। আর তার কেন্দ্রবিন্দুতে গ্রিনল্যান্ড বিতর্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি।

হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ফের আলোচনায় এনেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা। তিনি একে “জাতীয় নিরাপত্তার প্রশ্ন” বলে ব্যাখ্যা করলেও ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো এই প্রস্তাবকে সরাসরি সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।

এই প্রেক্ষাপটে জার্মানি থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের প্রভাবশালী নেতা ও চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টজের ঘনিষ্ঠ জুর্গেন হার্ড। জার্মান দৈনিক বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রিনল্যান্ড ইস্যুতে পুনর্বিবেচনায় বাধ্য করতে হলে শেষ উপায় হিসেবে বিশ্বকাপ বাতিল বা বয়কটের কথাও ভাবা যেতে পারে।”

হার্ড কূটনৈতিক সমাধানের আশা করলেও প্রতীকী চাপ হিসেবে বয়কটের হুমকিকে উড়িয়ে দেননি। আর এই হুমকি মোটেও হালকা নয়। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অনুপস্থিতি মানে শুধু মাঠের ভারসাম্য নয়, ফিফা ও আয়োজক দেশগুলোর জন্যও বহু মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি।

ফুটবলের বাইরে পরিস্থিতি আরও জটিল। গ্রিনল্যান্ড পরিকল্পনার বিরোধিতা করায় জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে কূটনৈতিক উত্তেজনা প্রতিদিনই বাড়ছে।

এই বিতর্কে যোগ দিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “ট্যারিফ আলোচনা চলাকালে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইতালি কি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো উচিত নয়? আটটি ফেভারিট দল না খেললে পরিস্থিতি বদলাতে পারে।”

তার বক্তব্য উসকানির মতো শোনালেও সম্ভাবনাটি রীতিমতো নাড়া দিয়েছে ফুটবল বিশ্বকে ইউরোপীয় পরাশক্তিহীন এক বিশ্বকাপ কি আদৌ সম্ভব?

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মান ফুটবলের কয়েকজন শীর্ষ ব্যক্তি ও আফ্রিকার অভিজ্ঞ কোচ ক্লদ লে রোয়া একই সুরে কথা বলেছেন। আপাতত সবই আলোচনা পর্যায়ে থাকলেও, এই হুমকি বাস্তবে রূপ নিলে ফিফার জন্য তা হবে এক নজিরবিহীন সংকট।

রাজনৈতিক বল এখনো রাজনীতির কোর্টেই আছে। তবে বার্লিন যদি সত্যিই হুমকি কার্যকর করে, তাহলে ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই হারাতে পারে নিজের সবচেয়ে বড় এক জায়ান্টকে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

পর্দায় ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

Next Post

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

Next Post
১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.