• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শিগগিরই তারেক রহমান দলের চেয়ারপারসন হবেন : মির্জা ফখরুল

admin by admin
January 4, 2026
in রাজনীতি
0
শিগগিরই তারেক রহমান দলের চেয়ারপারসন হবেন : মির্জা ফখরুল

RelatedPosts

রক্ষক যদি ভক্ষক হয়, বাস্তবে কোনো সুফল দেখা যায় না : চরমোনাই পীর

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আগামী দু–এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‘আগামী দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।’

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।’এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এ জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এত দিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।’

আগামী নির্বাচন নিয়ে গণমাধ্যম আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।’মব-সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে, তা মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া।’ আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’ সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও তিনি জানান।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

Next Post

গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

Next Post
গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.