• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

admin by admin
December 26, 2025
in রাজনীতি
0
জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

RelatedPosts

দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বিএনপি জোটকে ঐক্য পরিষদের অভিনন্দন

প্রিয়ন্ত মন্ডল : ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন। জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাব সলিমুল্লাহর মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত এই জোট নির্বাচনের পরেও জোটবদ্ধ ভাবে জুলাই চেতনা ও আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্য অটুট রাখবে এবং সমমনা বিভিন্ন দল ও সংগঠনের জন্য জোটের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে বলে মতামত রাখেন। নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান, যুক্তি , ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী সংগঠন হিসাবে কাজ করে যাবে। সম্মেলনে ১০দফা ঘোষণাপত্র পাঠ করে শোনান দলের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

জাতীয় মুসলিম জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের টানা তিনদিন ছুটির কারণে মূল তফসিল কাঠামোর মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দানের সময় ৩দিন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবী জানান। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে জোটের সদস্যরা অংশগ্রহণ করার ঘোষণা দেন।

Previous Post

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি

Next Post

সরকারের কঠোর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট

Next Post
সরকারের কঠোর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট

সরকারের কঠোর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.