• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ মুসলিম লীগ, ৩০০আসনে প্রার্থী দেবে

admin by admin
December 18, 2025
in রাজনীতি
0
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ মুসলিম লীগ, ৩০০আসনে প্রার্থী দেবে

RelatedPosts

দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বিএনপি জোটকে ঐক্য পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি : শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ বিভিন্ন কারণে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছিল। সকল ভেদাভেদ ভুলে দলটির নেতাকর্মীরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণের মাধ্যমে, অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩০০আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত বুধবার (১৭ই ডিসেম্বর,২০২৫) বিকালে পুরাতন ঢাকার সুপরিচিত মুসলিম লীগ নেতা, সাবেক এমপি মরহুম আলহাজ¦ সিরাজউদ্দিনের পুত্র দলের সিনিয়র নেতা মো. শরফুদ্দীনের আহ্বানে বাংলাদেশ মুসলিম লীগের বহুধা-বিভক্ত নেতা-কর্মীবৃন্দ ঢাকা মহানগরী মুসলিম লীগের দিলকুশাস্থ কার্যালয়ে সমবেত হয়ে এক বৈঠকে এরকম সিদ্ধান্ত গ্রহণ করে। মুসলিম লীগের সিনিয়র নেতা জনাব শরফুদ্দীনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সহ-সভাপতি নজরুল ইসলাম, এ্যাড. জসীমউদ্দিন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক খান আসাদ ও মাহবুবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা খোন্দকার জিল্লুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুল আলিম, খোন্দকার জিয়াউদ্দিন, সৈয়দ আব্দুল হান্নান নূর, শেখ মো. আবু জাফর, ইঞ্জি. গিয়াসউদ্দিন চৌধুরী, ওসমান গনি বেলাল, শেখ এ সবুর, মাকসুদুর রহমান প্রমুখ। দলের প্রবীণ দুই গুরুত্বপূর্ণ নেতা, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও একাংশের মহাসচিব এ্যাড. আফতাব হোসেন মোল্লা ঢাকার বাইরে থাকায় ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন ও ঐক্য প্রক্রিয়ার সাথে তাদের সমর্থন ব্যক্ত করেন।

দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি প্রতিবেশী একটি আগ্রাসনবাদী রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্ট সরকারের হাজার হাজার খুনীদের আশ্রয় দিয়ে তারা তা পুন:নিশ্চিত করেছে। ওসমান হাদীর উপর গুলি ও জুলাই যোদ্ধাদের উপর প্রাণনাশের হুমকি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সকর্ত বার্তা দিচ্ছে। তিনি সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দ্বিধা-বিভক্ত নেতা-কর্মীদের ঘরে ফিরে আসাকে স্বাগত জানিয়ে বলেন, সকলকে নিয়ে গঠনতন্ত্র মোতাবেক অবিলম্বে দল পুনর্গঠন করা হবে। সাংগঠনিক সম্পাদক খান আসাদ আত্ম-সমালোচনা করে বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দিশেহারা জনগণ হন্যে হয়ে যখন একটি শক্তিশালী মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক প্লাটফর্ম তালাশ করে ফিরছে, এরকম গুরুত্বপূর্ণ সময়ে দলে ঘাপটি মেরে থাকা কিছু বিদেশী এজেন্টের চক্রান্তে বহুধা বিভক্তি মুসলিম জাতিসত্তার আঁতুড়ঘর মুসলিম লীগকে আরও দুর্বল ও ক্ষতিগ্রস্ত করেছে। ফলে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে ব্যর্থ হয়েছি। সভার সভাপতি জনাব শরফুদ্দীন বলেন, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে মুসলিম জাতীয়তাবাদীদের ঐক্যবদ্ধ হওয়া কোন সাধারণ বিষয় নয়, বরং নবাব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শ মুসলিম জাতিসত্তা পুনর্জাগরণের এক বিপ্লবী অঙ্গীকার। চক্রান্তকারীদের স্বরূপ উন্মোচিত হওয়ার পরেও যদি কেউ মুসলিম লীগে বিভক্তি জিইয়ে রাখার চেষ্টা করে তারা প্রতিবেশী আগ্রাসনবাদী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে মর্মে দেশ ও জাতির শত্রু হিসাবে বিবেচিত হবে।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ, ব্যক্তি স্বার্থ, পদ-পদবী ও অতীতের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, গণমুখী দল হিসাবে মুসলিম লীগকে গড়ে তুলতে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে বলেন, মুসলিম জাতিসত্তার পুনর্জাগরণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, আসন্ন নির্বাচনে ঐতিহ্যবাহী প্রতীক হারিকেন নিয়ে বাংলাদেশ মুসলিম লীগ ৩০০আসনেই প্রার্থী ঘোষণা করবে ইনশাআল্লাহ।

Previous Post

চট্টগ্রামের কর্নফুলী নদীর পাড়ে এলএনজি আমদানির পরিবর্তে সৌরবিদ্যুতে বরাদ্দের দাবিতে যুব পদযাত্রা অনুষ্টিত

Next Post

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পদূষণ ও মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত সুতাং নদীর পানি ও মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন

Next Post
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পদূষণ ও মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত সুতাং নদীর পানি ও মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পদূষণ ও মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত সুতাং নদীর পানি ও মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.