• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কম্বোডিয়ায় আবারো হামলা চালাল থাইল্যান্ড

admin by admin
December 14, 2025
in আন্তর্জাতিক
0
কম্বোডিয়ায় আবারো হামলা চালাল থাইল্যান্ড

RelatedPosts

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান

ভারত-পাকিস্তান যুদ্ধে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৫৩


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে থাইল্যান্ড। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে সহিংসতা আজ রবিবারও অব্যাহত রয়েছে। গতকাল শনিবার থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন মধ্যস্থতাকারী চেষ্টা চালালেও তা উপেক্ষা করে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।

এই সংঘাতের মূল কারণ হলো তাদের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) যৌথ সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং উভয় পক্ষেই অর্ধ-মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রবিবার থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচোন অনলাইন জানায়, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরু করেছে থাইল্যান্ড।

রাট্টানাচাইয়াপান থাই পত্রিকাটিকে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষারভিত্তিতে এই অভিযানটি ভোরের প্রথম প্রহরে তীব্র সংঘর্ষের মাধ্যমে শুরু হয়।

থাইল্যান্ডের সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের মাধ্যমে তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে সংশ্লিষ্ট এলাকা পুনরুদ্ধার করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থাই পিবিএস জানায়, সংঘর্ষস্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করেছে সেনারা।

সর্বশেষ এই ঘটনায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

রবিবারের সর্বশেষ সংঘর্ষ নিয়ে এখনো কম্বোডিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন মোনালিসা

Next Post

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

Next Post
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.