• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে অভিনয়শিল্পী মোমেনা চৌধুরীর একক নাটক ‘গোধুলিবেলায়’ প্রদর্শনী অনুষ্ঠিত।

admin by admin
December 8, 2025
in অন্যান্য
0
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে অভিনয়শিল্পী মোমেনা চৌধুরীর একক নাটক ‘গোধুলিবেলায়’ প্রদর্শনী অনুষ্ঠিত।

RelatedPosts

বসন্ত এসে গেছে

জনপ্রতিনিধি নির্বাচনে ইসলামী নীতি ও দৃষ্টিভঙ্গি

ইসলামে অন্যায় ও বিশ্বাসঘাতকতার শাস্তি

নিজস্ব প্রতিনিধি :আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে গত ০৭ ডিসেম্বর বিকাল ৫:০০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে অভিনয়শিল্পী মোমেনা চৌধুরীর একক নাটক ‘গোধুলিবেলায়’ প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকটি রচনা করেছেন অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী; নির্দেশনা দিয়েছেন শামীম সাগর; আলোক পরিকল্পনায় ছিলেন ঠান্ডু রায়হান এবং সংগীত, মঞ্চ পরিকল্পনা ও পোষ্টার তৈরি করেন শামীম সাগর। গোধুলিবেলায় নাটকটি প্রদর্শনীর মাধ্যমে একজন বৃদ্ধা নারীর নি:সঙ্গতার গল্প উপস্থাপন করা হয়। এই নাটকে মাতৃত্বের আড়ালে চাপা পড়ে থাকা একজন নারীর ভাঙন, ক্ষরণ ও এক নারীর লাঞ্ছনার ইতিহাস ধীরে ধীরে উন্মোচিত হয়। সমাজের সকল অন্যায়-অবিচার কিভাবে নারীর জীবনকে দুর্বিষহ করে তার একটি উজ্জল প্রকাশ গোধুলিবেলায় নাটক

নাটকে উঠে আসে গণধর্ষণের শিকার একজন তরুনীর বিচার না পাওয়ার প্রবল আর্তনাদ যার ফলস্বরুপ ঘটে যাওয়া আতœহননের ঘটনাও। আতœহননের শিকার তরুণী মৃত্যুর আগে চিঠির মাধ্যমে তার মায়ের কাছে বিচারের জন্য অনড় সংগ্রাম চালিয়ে যাওয়ার দাবি রেখে যান। নাটকে মৃত্যুবরণকারী তরুণীর এই দাবি সমাজের প্রতিনিয়ত নির্যাতনের শিকার নারী কন্যার বিচার না পাওয়ার সংস্কৃতি, বিচারের ধীরগতি, আইনের যথাযথ প্রয়োগ না থাকা, অপরাধীদের ক্ষমতার অপব্যবহার অত্যন্ত সুস্পষ্টভাবে দর্শকের সামনে উপস্থাপন করেছেন অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী তার সহজ ও সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে। সহিংসতার ঘটনার প্রতিরোধ ও প্রতিকারে কেবল সভা সমাবেশ করে নয় বরং অপরাধীদের সুষ্ঠু বিচার নিশ্চিতে আইনের সঠিক প্রয়োগের জন্য সমাজ, রাষ্ট্রসহ আইন প্রয়োগকারী সংস্থাকে দায়বদ্ধ হতে দৃঢ় আহ্বান জানান তিনি নাটকটির মধ্য দিয়ে।

উক্ত একক নাটক প্রদর্শনীতে বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন ২০২৫ উপলক্ষ্যে গৃহীত বহুমূখী কর্মসূচী

Next Post

বিএমইউতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট প্রকাশ

Next Post
বিএমইউতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট প্রকাশ

বিএমইউতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট প্রকাশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.