• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক হলেন অমল ত্রিপুরা

admin by admin
December 2, 2025
in অন্যান্য
0
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক হলেন অমল ত্রিপুরা

RelatedPosts

বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন?

সুশাসনের তাগিদ দেয় ইসলাম

বসন্ত এসে গেছে

প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক পরিবর্তিত হয়েছে। ছাত্র জোটের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অমল ত্রিপুরা। গতকাল ১ ডিসেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র জোটের এক বৈঠকে এ দায়িত্ব হস্তান্তরিত হয়।

বৈঠকে জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধূরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তওফিকা প্রিয়া, সহ-সভাপতি নাঈম উদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরা।

সভায় দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে জোটের নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে পুলিশী আক্রমণ, মব সন্ত্রাস ও ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক চর্চা এবং অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। বাউল আবুল সরকারকে গ্রেফতার ও বাউলদের উপর আক্রমণ করা হয়েছে। মত প্রকাশের অধিকার নানাভাবে হরণ করা হচ্ছে। একদিকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কৃষকেরা ন্যায্য মূল্য দাম পাচ্ছে না।

বৈঠকে নেতৃবৃন্দ রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণ এবং সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির নিন্দা জানান। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বৈঠক থেকে বাউল আবুল সরকারসহ অন্যায়ভাবে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে ডিসেম্বর ‘২৫-জানুয়ারি ’২৬ দুই মাসের জন্য গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়কের দায়িত্ব অর্পিত হয় পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরার ওপর। দায়িত্ব অর্পণ করেন সদ্য বিদায়ী সমন্বয়ক ফাহিম আহমেদ চৌধূরী।

Previous Post

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বইছে হিমেল বাতাস

Next Post

Next Post

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.