• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন

admin by admin
November 26, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন

RelatedPosts

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্য নিয়াজ আহমদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ইউজিসি’র হিট প্রজেক্টের আওতায় ‘ইনহেন্সিং টিচিং-লার্নিং ইনফ্রাস্ট্রাকচার’ হিট সাব-প্রজেক্টের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ক্যাম্পাসের মনোবিজ্ঞান বিভাগে এ সাব-প্রজেক্টের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, গবেষণা পরিচালনায় সুনির্দিষ্ট ও সিস্টেমেটিক পদ্ধতির প্রতি গুরুত্বারোপ করতে হবে। একই সঙ্গে সামাজিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে হিট সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহা ‘ইনহেন্সিং টিচিং-লার্নিং ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি প্রজেক্টটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন।

প্রকল্পটির লক্ষ্য হলো সমসাময়িক মনস্তাত্ত্বিক জ্ঞান, তত্ত্ব ও প্রয়োগের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী পাঠ্যক্রম উন্নীত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান প্রোগ্রামসমূহকে আরও সমৃদ্ধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। মূল বক্তব্যের ওপর আলোচনা করেন প্রকল্প সদস্য অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. ফারজানা আহমেদ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

স্বাস্থ্যসেবা ও ঔষধ শিল্পের যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের তাগিদ

Next Post

পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.