ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

স্কলাস্টিকায় মঞ্চস্থ হবে ‘হীরক রাজার দেশে’

admin by admin
November 6, 2025
in বিনোদন
0
স্কলাস্টিকায় মঞ্চস্থ হবে ‘হীরক রাজার দেশে’

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : স্কলাস্টিকা আর্ট, ড্রামা, মিউজিক ও ডান্স ক্লাবের যৌথ আয়োজনে মঞ্চস্থ হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচিত্র অবলম্বনে তৈরি নাটক ‘হীরক রাজার দেশে’। ৬ ও ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় উত্তরার স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসের এসটিএম হলে নাটকটির প্রদর্শিত হবে। নাটকটি পরিচালনা করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, সহ-পরিচালনায় রয়েছেন শাহীন সাইদুর।

এই প্রযোজনার মধ্য দিয়ে স্কলাস্টিকার এসটিএম হল উদযাপন করছে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। নাটকটি উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত মিসেস ইয়াসমিন সামাদের প্রতি, যার স্বপ্ন ও নিষ্ঠা আজকের স্কলাস্টিকার ভিত্তি স্থাপন করেছে।

প্রথম দিনের (৬ নভেম্বর) প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব ও ফিল্ম ক্লাবের সদস্যরা। দ্বিতীয় দিনের (৭ নভেম্বর) প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান এবং আফজাল হোসেন। স্কুলের অধ্যক্ষ ফারাহ সাফিয়া আহমেদ, সাবিনা মোস্তাফা শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গুপী গান গায় তাই তার নাম গুপী গাইন, আর বাঘা বাজনা বাজায় তাই তার নাম বাঘা বাইন। সে অনেক দিন আগের কথা, গুপী আর বাঘা তাদের গান আর বাজনা দিয়ে খুশি করেছিল ভূতের রাজাকে। সন্তুষ্ট হয়ে ভূতের রাজা তাদের দিয়েছিলেন জাদুর জুতা, যা খুশি তা খাওয়ার সুযোগ আর পেয়েছিলেন এমন এক বর, যার কোনো তুলনা নাই। ভূতের রাজার সে অতুলনীয় বরে গুপী আর বাঘা গান গাইলে কারো নড়বার কোনো উপায় নাই। ভূতের রাজার বর পেয়ে গুপী আর বাঘা গুণ্ডির দুটি রাজকন্যাকে বিয়ে করে জামাই আদরে দিন গুজার করছে। নাটক শুরু এখান থেকেই।

আয়েশ করে আলসেমিতে দশটা বছর পার করে দিয়ে গুপী-বাঘা কোথাও ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। এই সময় শ্বশুরমশাই তাদেরকে হীরক রাজ্যের বর্ষপূর্তি উৎসবে যাওয়ার পরামর্শ দেন। দুই ভায়রা ভাই হীরক রাজ্যে যাওয়ার জন্য রওনা হন। আর সব রাজ্যের মতো হীরক রাজ্যেও কৃষক আছে, মজুর আছে, শিক্ষক আছে, গায়ক আছে। আর আছে হীরার খনি। কিন্তু হীরক রাজ্যে সবচেয়ে আজব যা আছে, তা হলো স্বয়ং হীরক রাজা। হীরক রাজা লোভী, ভণ্ড, মূর্খ এবং সবচেয়ে বড় কথা স্বেচ্ছাচারী; এক কথায় একজন যথার্থ খারাপ শাসকের সবকিছুই তার মধ্যে আছে। এমন গল্প নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।

নাটকটির মঞ্চ, সংগীত, পোশাক ও আলোকসজ্জার সমন্বয়ে সাজানো হয়েছে এক অনন্য নাট্য অভিজ্ঞতা। নাটকটির সংগীত পরিচালনা করেছেন গাজী মুন্নাফ, পলাশ নাথ লোচন, ইলিয়াস খান। পোশাক ও সেট ডিজাইনে আছেন মাহজাবিন মাহবুব, কাজী নওরীন মিশা, আয়েশা সিদ্দিকা প্রমুখ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রোমান সম্রাজ্ঞী মেসালিনাকে যেকারণে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো

Next Post

এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিলেন পুতিন

Next Post
এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিলেন পুতিন

এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিলেন পুতিন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.