• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইসলামের মহান খলিফা হজরত ওমর (রা.)

admin by admin
November 3, 2025
in অন্যান্য
0
ইসলামের মহান খলিফা হজরত ওমর (রা.)

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : হজরত ওমর (রা.)-এর ইসলাম গ্রহণকে একটি বৈপ্লবিক ঘটনা হিসেবে অভিহিত করা হয়। কারণ তাঁর ইসলাম গ্রহণের মাধ্যমে প্রকাশ্যে ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়। হজরত ওমর (রা.) ছিলেন অসামান্য সাহসী এবং বাগ্মী। কাফেররা তার মোকাবিলা করতে ভয় পেত।

ইসলামের মহান চার খলিফার অন্যতম দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব (রা.)। রসুল (সা.)-এর একটি হাদিসে বলা হয়েছে, তাঁর পর যদি কাউকে নবী করা হতো তিনি হজরত ওমর (রা.)।

রসুলের কাছে প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের ওপর নেমে আসে মক্কার প্রভাবশালীদের নির্যাতন। সেই নির্যাতন সহ্য করার মতো ছিল না।

তবু ইমানের ওপর ছিলেন তারা অটল। রসুল (সা.)-ও একপর্যায়ে দোয়া করলেন, ‘হে আল্লাহ! ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেলের মধ্যে তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো।’ এ দোয়া কবুল হয় অচিরেই। হজরত ওমর (রা.)-এর অন্তর আল্লাহ পরিবর্তন করে দেন।

হজরত ওমর (রা.) ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত লোকের অন্যতম। হজরত ওমর (রা.) একদিকে ছিলেন কুস্তিগির, মল্লযোদ্ধা এবং অন্যদিকে বক্তা হিসেবে ছিলেন সুনামের অধিকারী। রসুল (সা.)-কে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে রওনা দিয়েছিলেন ওমর। পথে সাহাবি নাইম বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নাইম ওমরের উদ্দেশ্য আঁচ করতে পেরে বলেন, আগে নিজের বোন, ভগ্নিপতীর খোঁজ নাও, তারপর যেখানে যেতে চাও যাও।

ওমর ছুটে চললেন বোনের বাড়ির দিকে। গিয়ে দেখেন বোন ফাতিমা কোরআন পড়ছেন। যে কোরআন নাজিল হয়েছে রসুল (সা.)-এর ওপর। পায়ের শব্দ কানে আসা মাত্রই চুপ হয়ে গেলেন ফাতিমা। লুকিয়ে ফেললেন কোরআনের পাতা।

হজরত ওমর (রা.) ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, তুমি কী পড়ছিলে? ক্ষুব্ধ ভাইয়ের কথায় বোন নিশ্চুপ। ওমর বললেন, আমি জেনেছি তোমরা স্বামী-স্ত্রী ধর্মত্যাগী হয়েছো। এই বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভগ্নিপতীর ওপর। বোন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পেটালেন। রক্তাক্ত হলেন বোন ও ভগ্নিপতী। ভাইয়ের দিকে তাকিয়ে ইমানের বলে বলীয়ান হয়ে দৃপ্তকণ্ঠে ফাতিমা বললেন, ভাই, তুমি যা ইচ্ছা করতে পারো। আমরা সহ্য করব। শুধু জেনে রাখ, আমরা ইসলাম ত্যাগ করব না। বোনের তেজোদীপ্ত কথা শুনে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবলেন ওমর। হার মানল তাঁর দম্ভ। কঠিন হৃদয় মোমের মতো গলে গেল। তিনি বললেন, আচ্ছা! তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও দেখি তাতে এমন কী আকর্ষণ আছে, যা তোমাদের এমন দৃঢ়চেতা করে তুলেছে। তাঁর বোন বললেন, তুমি নাপাক। এ কিতাব শুধু পাক-পবিত্র লোকই স্পর্শ করতে পারে। গোসল করে এলেন ওমর। তারপর পড়লেন কোরআন। মুগ্ধ হয়ে গেলেন কুরাইশদের অন্যতম এই প্রভাবশালী নেতা। মুহূর্তেই তিনি পাল্টে গেলেন।

সেই তলোয়ার হাতেই ওমর (রা.) ছুটে চললেন নবীর দরবারে। পায়ের শব্দ শুনে একজন সাহাবি দরজায় উঁকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে ওমর। সাহাবিদের কেউ কেউ ভাবছিলেন না জানি আজ কী হয়! হজরত হামজা (রা.) ছিলেন আরবের অন্যতম সেরা বীর। কাউকে ভয় পাওয়ার মতো লোক ছিলেন না তিনি। বললেন, ওমর এসেছে তো কী হয়েছে, দরজা খুলে দাও। যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দেব। এ ঘটনার সময় রসুল (সা.) ছিলেন দরবারের ভিতর দিকে। সে সময় তাঁর ওপর ওহি নাজিল হচ্ছিল। ওহি নাজিল হওয়ার পর রসুল (সা.) হজরত ওমরের কাছে এলেন এবং তাঁর পরিধানের পোশাক ও তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, হে আল্লাহ! ওমর ইবনে খাত্তাবের দ্বারা দীনের শক্তি ও সম্মান দান করো।

এ কথা শুনে হজরত ওমর (রা.) রসুল (সা.)-এর হাত ধরে বললেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসুল। হজরত ওমরের কলমা পাঠ শোনামাত্র ভিতরে উপস্থিত সাহাবিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে উঠলেন। হজরত ওমর (রা.)-এর ইসলাম গ্রহণের বিশেষত্ব রয়েছে। তিনি বাদে অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে। আর ওমরের ইসলাম গ্রহণ এবং মুসলমান হিসেবে তৎপরতা ছিল প্রকাশ্যে। তাঁর ইমানদারির মধ্যে ছিল কুরাইশদের বিরুদ্ধে বিদ্রোহের সুর।

মক্কা থেকে মদিনায় হিজরতের আগে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের মজলিসে গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় হিজরত করব। যদি কেউ তার মাকে পুত্রশোক দিতে চায় সে যেন এ উপত্যকার অন্য প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে তিনি মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখায়নি।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Next Post

নাসার তৈরি সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন

Next Post
নাসার তৈরি সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন

নাসার তৈরি সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.