• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘ধান আবাদ করেও ভাত খাইতে পারি না’

admin by admin
October 30, 2025
in সারা বাংলা
0
‘ধান আবাদ করেও ভাত খাইতে পারি না’

RelatedPosts

ভাসমান বিদ্যালয় উদ্যোগের ইউনেস্কোর পুরস্কার অর্জন

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : “একর প্রতি এখন এমনিতেই ৭০ হাজার টাকা খরচ আছে। সার, বীজসহ অন্য সব খরচই বেশি। বাজারে চালের দামও অনেক চড়া। ধানের দাম নেই। ধান বেচে লাভ হচ্ছে না। আমরা ধান আবাদ করেও ভাত খাইতে পারি না।” এভাবেই নিজের আক্ষেপের কথা বলছিলেন ঠাকুরগাঁও সদরের গড়েয়া এলাকার আমন চাষি ইব্রাহীম।

গড়েয়া এলাকার মতো জেলার সর্বত্রই মাঠে এখন সোনালি ধান বাতাসে দুলছে, কিন্তু সেই বাতাসে ভেসে বেড়ায় কৃষকের দীর্ঘশ্বাস। যে মানুষ নিজের ঘাম দিয়ে দেশের খাদ্য যোগায়—সেই কৃষক আজও বেঁচে থাকার সংগ্রামে পরাজিত, কারণ ঘামের ন্যায্য মূল্য এখনো অনিশ্চিত।

কৃষি অধিদপ্তর তথ্য মতে, এবার জেলায় ১ লাখ ৩৭ হাজার জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮৮ হাজার মেট্রিক টন চাল। ইতোমধ্যে ৬ থেকে ৭ শতাংশ জমির ধান কাটা হয়েছে। অনেক জমিতে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ।

একই জমিতে রবি শস্য চাষের জন্যে আগাম আমন আবাদ করে থাকেন চাষিরা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় এবার আগাম আমন ধান চাষে আশানুরূপ ফলন হয়েছে। প্রকৃতি ছিল অনুকূলে, বৃষ্টি ও রোদ পেয়েছে ঠিকমতো। ফলে অনেক কৃষকই এখন ধান ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন। তবে, তাদের মাঝে নেই নতুন ফসল ঘরে তোলার উচ্ছ্বাস, নেই হাসি মাখা মুখের আনন্দ। তাদের একটাই কথা— ফলন ভালো, কিন্তু দাম নেই।

কৃষকরা বলছেন, ৫০ শতক বা এক বিঘা জমিতে সার, বীজ, শ্রম ও জমি লিজের মূল্যসহ—সব কিছু মিলে উৎপাদন খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বিঘায় এবার ধানের ফলন হয়েছে প্রায় ৩০ মণ করে। বাজারে ধান বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা বস্তা। কৃষকদের লাভ বলতে তেমন কিছুই থাকে না। যদি ৩ হাজার টাকা বস্তা দাম পেতেন তাহলে হয়তো তাদের কিছুটা লাভ হতো। তাই তারা সরকারকে ধানের সঠিক দাম নির্ধারণের আহ্বান জানান।

আমন চাষি শুভ বলেন, “এখন জমির লিজ মূল্য অনেক বেশি। অন্য সব খরচও খুব বেড়েছে। বাজারে ধান বেচে খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে আমরা দিন পার করব কীভাবে?”

আকচা এলাকার আমন চাষি সোহেল রানা বলেন, “ধানের দাম নেই। ধান বেচে হাতে কিছুই থাকছে না। সেই তুলনায় চালের দাম বেশি। আমরা ধানের আবাদ করি, কিন্তু বাজারে চালের দাম শুনলে অবাক হতে হয়। যথেষ্ট টাকাও নেই যে, কিছু ধান রেখে খাবার চিন্তা করব।”

ভেলাজান এলার তানভীর হাসান বলেন, “চাষাবাদ করে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। পরিবারের শখ পূরণের কথা চিন্তাও করতে পারি না। আমাদের এই কষ্ট কি আর শেষ হবে না?”

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, “গত বছরের তুলনায় এবার জেলায় ধানের ফলন ভালো হয়েছে। এখনো সরকারি দাম নির্ধারিত হয়নি। তাই হয়তো ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। আশা করি, সরকারি দাম নির্ধারিত হলে ধানের দাম কিছুটা বাড়বে।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু

Next Post

চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা

Next Post
চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা

চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.