ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প

admin by admin
October 26, 2025
in আন্তর্জাতিক
0
বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প

RelatedPosts

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিওর প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন।

অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড শুক্রবার বলেছেন, তিনি তার রাজ্যের শুল্ক বিরোধী বিজ্ঞাপনটির প্রচার স্থগিত করবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’।

ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে। গেমসে টরন্টো ব্লু জেইস খেলবে লস এঞ্জেলস ডজারসের বিরুদ্ধে।

জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলেও ওপর।

এশিয়া সফরে থাকার সময় দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি এর সাথে আরও ১০ শতাংশ করে যোগ করবেন।

কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি পণ্য বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। আর অন্টারিও কানাডার অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল।

ওদিকে, যেই বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, সেখানে রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেছিলেন ‘শুল্ক প্রতিটি আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করে’। বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

দ্যা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও একটি সিলেকটিভ অডিও-ভিডিও নিয়ে তৈরি করায় বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। তারা বলছে, এটি রিগ্যানের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে।

তারা আরও জানিয়েছে যে, অন্টারিও সরকার এই বক্তব্য ব্যবহারের কোনো অনুমতি নেয়নি।

শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনটি আগেই সরিয়ে নেওয়া উচিত ছিলো।

‘বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিলো। কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ন্ড সিরিজ চলাকালে গতরাতেও তা প্রচার হতে দিয়েছে’ মালয়েশিয়া যাওয়ার সময় লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে থাকা মামলা নিয়ে কানাডা কারসাজির চেষ্টা করছে। এ মামলা তার পুরো ‘শুল্ক শাসনের’ অবসান ঘটাতে পারে।

ওদিকে ফোর্ড এর আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বে থাকা প্রতিটি ডিসট্রিক্টে ‘রিগ্যান বিজ্ঞাপন’টি চালানোর অঙ্গীকার করেছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বোকা সাজার ভান করি : জাহ্নবী

Next Post

ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী

Next Post
ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী

ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.