ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হৃদরোগ চিকিৎসায় জাবি গবেষকদের গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন মডেল উদ্ভাবন

admin by admin
October 26, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
হৃদরোগ চিকিৎসায় জাবি গবেষকদের গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন মডেল উদ্ভাবন

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

গ্রিন টি না কি লাল চা : উপকার বেশি কোনটিতে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় ফেলোডিপিনের মতো হৃদরোগের ওষুধ আরও দক্ষতার সাথে প্রয়োগে সক্ষম একটি অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করা হয়েছে, যা হৃদরোগীদের জন্য নতুন আশার আলো জাগিয়েছে।

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ন্যানোস্কেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় গ্যালিয়াম নাইট্রাইডভিত্তিক উপাদানের ওপর আলোকপাত করা হয়েছে। এটি মানবদেহে নিরাপদে ফেলোডিপিন বহন ও নিঃসরণ করতে পারে।

ফেলোডিপিন উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হয়।

গবেষণা দলে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলি উর রহমান; যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মো. কাজী রোকনুজ্জামান; যুক্তরাষ্ট্রের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাদিকুর রহমান; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মুজাক্কির আমিন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।

কোনটি ফেলোডিপিন সবচেয়ে কার্যকরভাবে বহন করতে পারে তা নির্ধারণ করতে গবেষকরা উন্নত কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে তিনটি ন্যানোম্যাটেরিয়াল- বোরন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড এবং গ্যালিয়াম নাইট্রাইড এর- তুলনা করেছেন।

গবেষণায় দেখা গেছে যে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF)ওষুধের সাথে সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিতভাবে ফেলোডিপিন নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে।

গবেষণায় দেখা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন ওষুধের সঙ্গে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিত নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে।

গবেষণায় আরো জানা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন কাছাকাছি-ইনফ্রারেড আলোতে ভালো সাড়া দেয়, যা মানবদেহে টিস্যুতে প্রবেশ করতে পারে। এর ফলে শরীরের মধ্যে ওষুধের গতিবিধির রিয়েল-টাইম ট্র্যাকিং সম্ভব হয়।

সংশ্লিষ্ট গবেষক অলিউর রহমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে— ফেলোডিপিনের মতো কার্ডিওভাসকুলার ওষুধের জন্য একটি শক্তিশালী এবং স্থিতিশীল ন্যানোক্যারিয়ার হতে পারে গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন।

তিনি আরো বলেন, উপাদানটির জৈব-সামঞ্জস্যতা এবং অ-বিষাক্ত প্রকৃতি নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ নিশ্চিত করে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই ফলাফল ভবিষ্যতে নিরাপদ এবং আরো নিখুঁত ওষুধ সরবরাহ মডেলের পথ দেখাতে পারে।

অধ্যাপক ড. মো. কবির উদ্দিন সিকদারের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্স ল্যাবরেটরিতে এই গবেষণাটি করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস

Next Post

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই টেকসই উন্নয়নের চাবিকাঠি : শিক্ষা উপদেষ্টা

Next Post
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই টেকসই উন্নয়নের চাবিকাঠি : শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই টেকসই উন্নয়নের চাবিকাঠি : শিক্ষা উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.