• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

admin by admin
October 9, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

RelatedPosts

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্য নিয়াজ আহমদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং দুই-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কয়েকজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনা অনেক আগেই মীমাংসিত হয় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টেও অংশ করে। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরও হঠাৎ এক বছর পরে এসে প্রশাসনের এমন সিদ্ধান্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর কার্যালয়ে জানিয়েছিলেন তারা। এর পরও অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানেন না এবং এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তি পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।

উল্লেখ্য,গত মাসের ২৫ সেপ্টেম্বর ২৩৭ নম্বর সিন্ডিকেটসভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিএমইউ’র প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন

Next Post

অজয় কর খোকন ও শফিকুল জামান রুবেল ৩ দিনের রিমান্ডে

Next Post
অজয় কর খোকন ও শফিকুল জামান রুবেল ৩ দিনের রিমান্ডে

অজয় কর খোকন ও শফিকুল জামান রুবেল ৩ দিনের রিমান্ডে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.