• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রধানমন্ত্রী হবেন কি? এমন প্রশ্নের উত্তরে যা বললেন তারেক রহমান

admin by admin
October 6, 2025
in রাজনীতি
0
প্রধানমন্ত্রী হবেন কি? এমন প্রশ্নের উত্তরে যা বললেন তারেক রহমান

RelatedPosts

রক্ষক যদি ভক্ষক হয়, বাস্তবে কোনো সুফল দেখা যায় না : চরমোনাই পীর

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক


রুপসীবাংলা৭১ ডেস্ক : ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে থেকেই তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তোলেছেন। হাসিনার পলায়নের পর তারেক রহমানের দেশে ফেরা ও তার ভবিষ্যত রাজনীতি নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে।

এ সব বিষয়ে তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। দেশে কবে ফিরছেন, প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কিনা, বিবিসি বাংলার এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

তারেক রহমানের এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল।

প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি

বিবিসি বাংলা তারেক রহমানের কাছে জানতে চেয়েছিল, আগামী নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তাঁকে দেখা যাবে কি না?

উত্তরে বেএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যেখানে জনগণের সম্পৃক্ত একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই তিনি নিজেকে দূরে রাখতে পারবেন না। তাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই থাকবেন তিনি।

প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে তারেক রহমান বলেন, ‘দেখুন, আমি মনে করি, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত নয়। এ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’

বিবিসি বাংলার সাংবাদিকেরা বলেন, আপনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে।

তখন তারেক রহমান বলেন, ‘সেটা তো অবশ্যই নেব। কেন নেব না?’

তাহলে আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন—বিবিসি বাংলার এ প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জি, ইনশাআল্লাহ।’

এরপরের প্রশ্ন ছিল, বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখতে যাবে, সেটা নিশ্চিতভাবে বলা যায়?

এ প্রশ্নে তারেক রহমানের জবাব, ‘এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।’

তারেক রহমান উত্তর দেন, সে ক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কীভাবে করবে, এটি তো দলের সিদ্ধান্ত।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যুক্তরাষ্ট্রে ২৬.৬২ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানি

Next Post

স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই : সিইসি

Next Post
স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই : সিইসি

স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই : সিইসি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.