• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রামোসের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে হারাল পিএসজি

admin by admin
October 2, 2025
in খেলাধুলা
0
রামোসের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে হারাল পিএসজি

RelatedPosts

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ওমানকে হারালো আয়ার‌ল্যান্ড

টি–টুয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া এখন বড় বিপদে

ধোনির সিনেমায় বদলে যাওয়া উসমানই পাকিস্তানের তুরুপের তাস


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : শেষ বাঁশি বাজতেই নীরব হয়ে যায় লুইস কম্পানিস স্টেডিয়াম, উল্লাসে ফেটে পড়ে প্যারিসের সমর্থকরা। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের দুর্দান্ত গোলেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর এই জয়ের মধ্য দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সার মাঠে টানা তৃতীয়বারের মতো জয় পেল ফরাসি জায়ান্টরা। যা আগে আর কোনো ক্লাবের হয়নি।

এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল কাতালানরা। মাত্র ১৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ভিতিনহার ভুল পাস কাটিয়ে বল পায় লামিন ইয়ামাল। সেখান থেকে দারুণ সমন্বয়ে বল যায় পেদ্রির কাছে। তার ছোঁয়া থেকে পান মার্কাস র‌্যাশফোর্ড। আর শেষ পর্যন্ত চমৎকার স্লাইডিং ফিনিশে জালে পাঠান ফেরান তোরেস। এই গোলে নতুন এক ক্লাব রেকর্ডও গড়েন তোরেস। আর সেটা হলো টানা ৪৫ ম্যাচে গোল করার নজির!

তবে লুইস এনরিকের শিষ্যরা ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। বিরতিতে যাওয়ার সাত মিনিট আগে নুনো মেন্ডেসের দুর্দান্ত দৌড়ের পর পাওয়া সুযোগ কাজে লাগান ১৯ বছর বয়সী সেনি মাইউলু। পাউ কুবারসির দুর্বল ক্লিয়ারেন্স কেটে নিয়ে বাঁ পায়ের আত্মবিশ্বাসী শটে গোল করে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের শেষের দিকে ব্র্যাডলি বারকোলা সহজ এক সুযোগ নষ্ট না করলে বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যেতে পারত পিএসজি।

বিরতির পরও দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বারকোলার শট ঠেকান বার্সার গোলরক্ষক শেজনি। আবার অন্যদিকে দানি ওলমোর শট গোলমুখে দাঁড়িয়ে ব্লক করেন হাকিমি। খেলার শেষ ভাগে লি কাং-ইনের জোরালো শট বারে লেগে ফিরে আসে। তখনো মনে হচ্ছিল ম্যাচ হয়তো ড্রয়ের দিকেই যাচ্ছে।

কিন্তু শেষ হাসি হাসল এনরিকের পিএসজি। যোগ করা সময়ে হাকিমির নিখুঁত পাসে বার্সার ডিফেন্স ভেঙে গিয়েছিল। আর সেখান থেকেই বদলি হিসেবে নামা গনসালো রামোস দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দেন। ২-১ গোলে জয় নিশ্চিত হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

এ জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং ইতিহাস। ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার মাঠে তিনবার জয় পাওয়া প্রথম দল হলো পিএসজি। আর কোচ লুইস এনরিকের জন্যও এ জয় আলাদা আবেগের। কারণ, একসময় এই বার্সেলোনারই দায়িত্বে ছিলেন তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শনির উপগ্রহে জীবনের উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা

Next Post

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার ঝলক

Next Post
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার ঝলক

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার ঝলক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.