• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি : ডিজি গণযোগাযোগ

admin by admin
October 1, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি : ডিজি গণযোগাযোগ

RelatedPosts

১০১ শয্যায় উন্নীত হচ্ছে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কেমোথেরাপি ছাড়াই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব : গবেষণা

গ্যাস্ট্রোপ্যারেসিস : সহজে খিদে লাগতে দেয় না যে রোগ


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফায়জুল হক বলেছেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। এতে শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা গ্রহণ বাধ্যতামূলক করা জরুরি। সময়মতো টিকা দিলে টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০-৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

তিনি বলেন, টিকা নেওয়ার কারণে প্রাণঘাতী সব রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে। সরকার দেশব্যাপী শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধমূলক টিকা প্রদানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম হোটেল সৈকতের হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে ও ইউনিসেফ’র সহযোগিতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এতে বলা হয়- টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা অপরিচ্ছন্ন খাবার ও পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক জটিলতা ও অপুষ্টি দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা প্রদান অপরিহার্য হয়ে পড়েছে।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

চট্টগ্রামে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা

Next Post

মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি

Next Post
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি

মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.